প্রেমিকার মামলা, মাদকসহ শওকত আলী ইমন আটক
০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইয়াবা এবং ৬ বোতল ফেনসিডিলসহ অভিনেত্রী বিজরী বরকতুল্লার স্বামী ও সংগীত পরিচালক শওকত আলী ইমনকে পুলিশ আটক করেছে। আজ সকাল সাড়ে ৯টায় রমনা থানা পুলিশ ইমনের বাসা থেকে তাকে আটক করে। শওকত আলী ইমনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ এনে গত মঙ্গলবার রাতে থানায় নারী নির্যাতন মামলা করেন ইমনের কথিত প্রেমিকা জিনাত কবীর। এই অভিযোগের ভিত্তিতে আজ সকালে তাকে আটক করা হয়।
জিনাত কবীর অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে গত এক বছর ধরে ইমন তাকে ইস্কাটনে নিজের ফ্যাটে রেখে তার সাথে স্বামী-স্ত্রীর মতো বসবাস করে আসছেন। কিন্তু বিভিন্ন বাহানা করে শেষ পর্যন্ত তাকে বিয়ে না করায় তিনি আইনের আশ্রয় নেন।
রমনা থানার ওসি শাহ আলম জানান, শওকত আলী ইমনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারীসহ মাদক সেবনের গুরুতর মমলার প্রক্রিয়া চলছে। কাল সকালে তাকে কোর্টে চালান দেয়া হবে।
ইমন-বিজরীর বিয়ে প্রায় দেড়যুগ আগে হলেও গত পাঁচ ছয় বছর ধরেই বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে ভুগছে তাদের সাজানো ঘর। যার কারনে দীর্ঘদিন ধরে কন্যা উর্বানাকে নিয়ে বিজরী অবস্থান করছিলেন বাবা-মায়ের সঙ্গে। আর ইমন একা ইস্কাটন গার্ডেনে নিজস্ব ফ্যাটে। তার পরও মাঝেমধ্যে তারা এক হয়েছেন কন্যা উর্বানার কথা ভেবে। তবে এবারের বিষয়টি অন্য যে কোন সময়ের চেয়ে একটু বেশি জটিল বলে মনে করছেন ঘনিষ্ঠজনরা।
বর্তমানে বিজরী উপস্থাপনা ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। দেশটিভির ‘মুখ ও মুখরতা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। এছাড়া তিনি নাটকেই বেশি সময় দিচ্ছেন। অন্যদিকে ইমন সংগীত পরিচালনা নিয়েই ব্যস্ত সময় পার করছিলেন
http://www.dailynayadiganta.com/new/?p=57168
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন