somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিঠি নাম্বার ছয়

১২ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় কবি,
অনেকদিন আপনার ঠিকানায় লিখা হয়না। আশ্বিন আর পৌষের মতই দূরত্ব ঘনিয়ে এসেছে হাতের লেখায়, যে দুরত্ব অভিমানী বনজ সুরের মতই মূর্ছনা মিশ্রিত। তারপর কিখবর? অনেকদিন তো কথা হয় না। সেইযে নীলক্ষেতের সে পুলিশ বক্সের পাশে একদিন আপনার পরীক্ষা শেষে দাঁড়িয়ে কথা বললাম তারপর আর দেখাই হয়নি। বেঁকে যাওয়া সরলরেখায় কেটে গেছে প্রতিটা সেকেন্ড আর সময়ের হিসেব রেখেছে অপেক্ষার মানমন্দির। ভাল আছেন নিশ্চয়, থাকবেন ই তো। নদীর তীরের মেয়ে, সুযোগ্য আবাসভূমি গড়ে তোলার লক্ষে ঢাকায় এসেছেন। প্রতিটা বিষণ্ণ বিকেলে মন খারাপের দরজায় আপনার সঙি হয় লেক ক্রিসেন্টের শ্বেতশুভ্র জল আর চারপাশের কৃষ্ণচুড়া গাছের লাল পাতা। হিন্দুপুরাণে কৃষ্ণকে কাল বা কানাই বলে উল্লেখ করেছে,কিন্তু ধ্বংস সভ্যতার সেই কৃষ্ণচুড়া গাছের পাতা গুলো সদ্য বিবাহিত নববধূর হাতে লেপ্টে থাকা মেহেদির মত। কি দারুণ, ঠিক যেনো আনন্দিত বিকেলে ধূর্ত মাছরাঙা পাখির পালকে রাঙা আপনার হাসির মতই। আচ্ছা আপনার সেই বড় বোনের খবর কী? ফুলদানীতে সাজিয়ে রাখা ভাসি রজনীগন্ধার মত সেও কি আমায় মনে রেখেছে? এক গ্রীষ্মের সকালে অনেক পথ হেটে ঢাবির মৌলচত্ত্বর থেকে খুঁজে নিয়েছে আমায়। যে তার নিজের পয়সায় আবদারের বায়নায় আমাকে খাইয়েছিলো তেলে ভাগা রুটি আর আধাভাজা ডিম। খুব ভালবাসে আপনাকে সে। তাইতো জ্বরের রাতে কপালে ভেজা রুমাল দিয়ে ঊষ্ণতা কমার দায়ে মায়ের অবহেলিত আদরের হাত বাড়িয়ে দেয়।

তারপর, আপনার বইয়ের খবর তো আর জানলাম না। বের হচ্ছে? নাকি দরিদ্র পরিবারের ছেলেটার বাপের ভিটা বিক্রির টাকা দিয়ে উপার্জন করার সুবাদে প্রবাসে যাওয়ার স্বপ্নের মত ঝুলে আছে? সেদিনের সেই খুনসুটি তে কিছুইতো আর শুনানো হয় নি। অবশ্য আমাকে শুনিয়ে আর কাজ কী? রাস্তা তো দেখিয়ে দিলাম, এখন একটা ল্যাম্পপোস্ট কে অনুসরণ করে সামনের অন্ধকার টা পাড়ি দেয়ার চেষ্টা করুন। দেখা হবে আবার শহীদ মিনার কিংবা আপনার প্রিয় সেই টি-স্টলে, আমি নাহয় সেদিন বনলতা সেনের চুল থেকে লুপে নেবো ঘোর অন্ধকার। অবশেষে শুভকামনার বৈঠা হাতে আজকের মত বিদায় নিচ্ছি

ইতি
তেজপাতা।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

×