সরকার দলীয় এমপির সঙ্গে ঘুরছে হত্যা মামলার আসামিরা !
১৪ ই মে, ২০১১ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
---
-----
গাজীপুরের কালীগঞ্জ থানার ওসি টাকার বিনিময়ে চাঞ্চল্যকর সুরুজ বাগমার হত্যা মামলার ৯ আসামিকে বাদ দিয়ে নিরীহ লোকদের মামলায় অন্তর্ভুক্ত করেছেন। তাছাড়া প্রকৃত আসামিরা এখন স্থানীয় সরকার দলীয় এমপি মেহের আফরোজ চুমকির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে বলেও অভিযোগ করেছেন নিহতের স্ত্রী দেলোয়ারা বেগম। আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে দেলোয়ারা বেগম বলেন, তার স্বামী সুরুজ বাগমার গতবছরের ১৮ নভেম্বর দুপুরে কালীগঞ্জের কৌহান গ্রামে জমিচাষ করছিল। তখন স্থানীয় সরকার দলীয় প্রভাবশালী বুরুজ বাগমার ২৫/৩০ ক্যাডার নিয়ে রামদা, বল্লম দিয়ে কুপিয়ে তার স্বামীকে হত্যা করে। এ ঘটনায় দেলোয়ারা নিজে বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় ২০/২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। কিন্তু পরবর্তীতে ওসি চার্জশিটে মামলার মূল আসামি বুরুজ বাগমারসহ ৯ জনকে বাদ দিয়ে নতুন আসামি অন্তর্ভুক্ত করেন। এ ব্যাপারে এমপি মেহের আফরোজ চুমকিসহ গাজীপুর পুলিশ সুপারকে জানানো হলেও কোনো লাভ হয়নি। তাই হত্যা মামলার প্রকৃত আসামিদের সঠিক বিচারের জন্য তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
sheershanews
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১১ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন