somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের বাসভবনে সরকার দলীয় ক্যাডারদের নগ্ন হামলা!

১৬ ই মে, ২০১১ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

----

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে সরকার দলীয় ক্যাডাররা স্থানীয় সংসদ সদস্য ফজলুল আজিমের বাসভবনে হামলা চালিয়েছে। এ সময় বাসভবনের বাইরে ও ভেতরে ব্যপক ভাঙচুর এবং লুটপাট করা হয়। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় পৌর এলাকায় পুনরায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, গত ২৯ এপ্রিল হাতিয়া ইউপি নির্বাচনে চরকিং ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী গ্রুপের আবদুল আলিম আজাদ ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ওয়ালী উল্লাহ'র সমর্থকদের মধ্যে রোববার সংঘর্ষ হয়। প্রথম দফার সংঘর্ষ হয় ফজলুল আজিম এমপির বাসার সামনে। পরে রাতে উপজেলা চত্বরে উভয় গ্রুপের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় পৌরসভা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে পৌর মেয়র ইউছুফ আলী, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজাউল হাসানসহ ১৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। আজ সকাল ৮টায় ১৪৪ ধারার সময় শেষ হলে পুনরায় মোহাম্মদ আলী গ্রুপের লোকজন জড়ো হয় উপজেলা সদর ওছখালী বাজারে। এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে তারা হাতিয়া থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের বাসভবনে হামলা চালায়। এ সময় ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। হামলার সময় হাতিয়া থানা পুলিশ এমপির বাসভবনের পাশে থাকলেও তারা নিরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় এমপি বাসায় থাকলেও তিনি অক্ষত রয়েছেন। এদিকে এ ঘটনার পর পৌর এলাকায় পুনরায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

হাতিয়া থানার ওসি সুভাস চন্দ্র পাল জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।
sheershanews
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×