আওয়ামী লীগ নেতার নেতৃত্বে শতাধিক সন্ত্রাসীর মধ্যরাতে তাণ্ডব, ভাঙচুর ও মালামাল লুটে !
২৭ শে জুন, ২০১১ সকাল ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
--------
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার খাসেরহাট বাজারে ২৫ জুন মধ্যরাতে স্থানীয় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী বাজারের ১৯টি দোকান ভাঙচুর ও মালামাল লুটে নেয়। এ সময় তাদের হামলায় ব্যবসায়ী নুরনবী (৪৫) গুরুতর আহত হন। এ ঘটনার জের ধরে বিক্ষুদ্ধ এলাকাবাসী ২৬ জুন রবিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।
হাতিয়া থানার এসআই আবুল কাশেম জানান, ২৫ জুন সন্ধ্যা ৭টায় নলচিরা থেকে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর সমর্থক মো. ফারুক (৩৫) উপজেলা শহরে আসার পথে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইফুল উকিলের সমর্থকরা মারধর করে তাঁর মোটরসাইকেল রেখে দেয়।
এ ঘটনার পর স্থানীয় খাসেরহাট বাজারে সাইফুল উকিলের দুই সমর্থকের মোটরসাইকেল মোহাম্মদ আলীর সমর্থকরা ছিনিয়ে নেয় এবং সড়ক অবরোধ করে।
খবর পেয়ে পুলিশ ওই বাজারে গিয়ে দুই পক্ষকে মোটরসাইকেল উদ্ধারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। মধ্যরাতে আকস্মিক একদল সন্ত্রাসী এসে ওই বাজারে বেশ কয়েকটি দোকান ভাঙচুর, লুট ও সড়ক অবরোধ করে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন