সাতক্ষীরা সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে আহত বাংলাদেশি শেখ জাকির হোসেন (৩০) মারা গেছেন। জাকির জেলা সদরের লাবসা গ্রামের শেখ নাসির হোসেনের ছেলে।
বুধবার সকাল ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লাবসা ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য কাজী মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পারিবারিক সূত্র জানায়, ১২ ফেব্রুয়ারি ভারতে গরু আনতে যান জাকির। পরদিন ভোর ৪টার দিকে গরু নিয়ে দেশে ফেরার সময় লক্ষীদাঁড়ী সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যদের হাতে তিনি আটক হন। এসময় বিএসএফ সদস্যরা তাদের বুট ও আগ্নেয়াস্ত্র দিয়ে জাকির হোসেনের সমস্ত শরীরে এলোপাথাড়ি আঘাত করে ও তার ডান হাত এবং পা ভেঙে দেয়। এ অবস্থায় বিএসএফ সদস্যরা জাকিরকে লক্ষীদাঁড়ী সীমান্তে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় জাকিরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। - See more at:
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।...
...বাকিটুকু পড়ুন
*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুনআওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান...
...বাকিটুকু পড়ুন