somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঠিক যে যে কারনে আমি শাহবাগ আন্দোলন সমর্থন করিনা, আমিও যুদ্ধাপরাধীদের বিচার চাই- কিন্তু,তবে, আঃ, উঃ, আহাঃ উহুঃ

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগ আন্দোলন গাঞ্জাখোর আর পতিতাদের আন্দোলন!

// একটা অক্ষরও খরচ করার প্রয়োজন নেই,দ্রোহের এই মাতাল বসন্তে জেগে ওঠা বাংলাদেশ প্রমান করেছে যারা এইরকম ভাবছে তাদের পাকিস্তানের টিকিট কাটার সময় চলে এসেছে, বাংলার কাঁঠালপাতার সুখ ছাগুগুলার কপালে নাই! তোরা তোদের পেয়ারা পাকিস্তানে গিয়ে বোমা খা। এই বাংলায় এখন অনেক মানুষ, ছাগু পোষার টাইম নাই।

শাহবাগ নাস্তিক আর আওয়ামী লীগ এর এক 'প্ল্যান্ড মুভমেন্ট'-'সাজানো নাটক', বাঙ্গালী হুজুগে জাতি,তরুণদের অবুঝ আবেগ নিয়ে খেলা করা হচ্ছে,পেছনে আছে র, সিআইএ, কেজিবি, মোসাদ, নাসা, এন্ড্রমিডা, মিল্কিওয়ে, অমুক তমুক .....


// এই না হলে ছাগু! ইতিহাসে একসময় ২০১৩ সালের কথা ১৯৫২, ১৯৭১ এর মত আলাদা করে লেখা হবে। এই গনআন্দোলন নিয়ে নানারকম গল্প চালু হবে মুখে মুখে, কালজয়ী কবিতা হবে, রক্ত আগুন করা গান হবে! এই প্রজন্ম যখন বুড়ো হয়ে যাবে, রাস্তায় মোমবাতি জ্বালানো অজস্র হাত মিলে নক্ষত্র হয়ে যাওয়ার ছবি পরের প্রজন্মদের দেখাবে, সেইটা হবে খুব গর্বের ব্যাপার! আর এই রকম একটা গন জোয়ারের কৃতিত্ব নিয়ে ছাগুরা আওয়ামিলীগ আর নাস্তিকদের আপনা আপনি দিয়ে দিতে চায়। ছাগুরে ছাগু, আমরা সাধারন পাবলিকরা কি সব আবাল আর ঢেউটিন? আর আওয়ামীলীগ বা কোন রাজনৈতিক দলের যদি এই গন জোয়ার ডাকার ক্ষমতা থাকত, তাইলে ওই দল নিজেরাই খুশিতে অজ্ঞান হয়ে যাইতো।

শাহবাগে ফ্যাসিবাদি আন্দোলন চলছে!

// ছাগুরে, প্রায় কাছাকাছি গিয়াছিলে, ইহা ফ্যাসিবাদ নহে, 'ফাঁসিবাদ'। ;)
- ফাঁসির দাবিতে প্রতিবাদ!

এই সময়ের প্রিয়তম কাঁঠালপাতাটি হচ্ছে – শাহবাগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবির আড়ালে রাজনৈতিক প্রতিহিংসাবশত ইসলামের ঝান্ডা (টেন্ডার) বাহি জামাত শিবির ও কিছু আর্থিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার পায়তারা চলছে। ‘দেশে ইসলাম এখন বিপন্ন’, নাহলে অন্যদলেও তো রাজাকার আছে, অমুকের বেয়াই, তমুকের ভাতিজা, বিশেষ করে আওয়ামী লীগের। তাইলে শুধু কাদের, নিজামী, গোআ’র ফাঁসি চাওয়া হচ্ছে কেন ?

// ‘ইসলাম এখন বিপন্ন’, ৭১ এ এই অজুহাত তুলে বাংলার শ্যামল উঠানগুলো রক্তে ভাসিয়েছিল কারা, লাখো নারীর উপর নির্লজ্জ ধর্ষনের মত জুলুম চালিয়েছিল কারা, এইটা এই প্রজন্ম খুব পরিস্কার করেই জানে। এর জন্য আমাদের এত সব ট্রাইব্যুনালের রায়ের পৃষ্ঠা পড়তে হবে না। ৭১ এ যুদ্ধাপরাধের সাথে অনেকেই জড়িত ছিল, নানা মাত্রায়। তারা এখন অনেক দলের মধ্যেই আছে। কিন্তু কাদের, নিজামী, গোআ, সাকা ও সাঙ্গপাঙ্গ জামাতীদের মত কেউ আল্লাহর নাম নিয়ে কোন মাখলুকাতের গলায় ছুরি চালায়নি, জিহাদের উপঢৌকনের নাম করে নারী ধর্ষনে মাতে নাই। ওরা যেমন দেশদ্রোহী, তেমনি ইসলাম দ্রোহী। ইসলামকে গালি দিলে তাঁর কোন ক্ষতি হয় বলে তো মনে হয়না, কিন্তু যারা ইসলামের নাম ভাঙায় ব্যবসা করে,শত শত মানুষ হত্যা আর ধর্ষনের রক্ষাকবচ হিসেবে ইসলামের বানী,লেবাস ব্যবহার করে,এদের চেয়ে বড় ক্ষতি ইসলামের এই অঞ্চলে আর কেউ করেছে বলে তো খুঁজে পাওয়া যাবেনা। এই জন্যেই মানুষের এত ঘৃণা ওদের প্রতি, প্রথম কল্লার দাবীটাও তাই ওদের। পুকুরে জাল ফেললে আগে বড় মাছগুলি ধরা হয়, মাঝারি- পোনাগুলোও কিন্তু দাবীর মধ্যে আছে।

এক রাজাকারের ফাঁসি দিয়ে তো দেশের সমস্যা সমাধান হবেনা, অন্য দাবী নাই কেন? বিশ্বজিৎ হত্যার বিচারের দাবী নাই কেন? সাগর রুনি হত্যার বিচার নাই কেন? দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা নাই কেন? সরকার পতনের ডাক দেওয়া হউতেসে না কেন? যেহেতু আর কোন দাবী নাই, একটাই দাবী,’রাজাকারের ফাঁসি চাই’ এই আন্দোলন আসলে পাতানো ম্যাচ, খেলুম না। X((


// এই না হলে ছাগু! সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজটা কিন্তু প্রাতঃকর্ম সম্পাদন করা। ওই কাম খান না কইরা যতই গোসল কইরা, সেন্ট মাইরা কাজে যাওনা কেন, আজাইরা ওই পিছুটানটা সাথেই ঘুরব, কোন কাজ ঠিক হবেনা। রাজাকারদের বিচার ঠিক ওইরকম প্রয়োজনীয় একটা কাজ, যেটা না করে অন্য কাজ শুরু করা যায়না। আল্লাহ নিজেও যেমন চান তাঁর বান্দারা তাঁর সামনে পাক পবিত্র হয়ে দাঁড়াক, তেমনি এই প্রজন্ম বাংলাদেশকে আগে তাঁর জন্মের পাপ মুক্ত করে নিয়ে সামনে যেতে চায়। আর সাগর- রুনি- বিশ্বজিৎ হত্যাকান্ডের প্রতিবাদ করেনাই, বিচার দাবী করেনাই, কিন্তু শাহবাগে স্লোগান দিচ্ছে,- এমন তরুন যে পাওয়া যাবেনা এইটা বাজী ধরে বলা সম্ভব।

শাহবাগে নাস্তিকের জানাজা লাখ লাখ মানুষ মিলে পড়লো কিভাবে? যে কিনা নাস্তিক, তারে দেওয়া হইল শহীদের মর্যাদা! আমি এতদিন শাহবাগ ভালা পাইসি, কিন্তু অখন থিকা আর নাই। X((
//

//একজন নাস্তিক হইলে আল্লাহ নিজে তার উপ্রে ঠাডা ফালায়না, পৃথিবীর জল হাওয়া তার জন্য সমানভাবে একই থাকে। কে আস্তিক, কে নাস্তিক এইটা আল্লাহর সাথে তাঁর বান্দার হিসেব। সুর্যের থিকা বালি গরম লাগে, কেউ নাস্তিক হইলে আল্লাহর চাইতে দেখা যায় এই ভন্ড বান্দার দলের চুলকানী বেশী লাগে। নাস্তিক হইলেও জুকারবার্গের ফেসবুক টেপাটেপি করতে উহাগো কুনো সমস্যা নাই, বিধর্মী নায়িকার নাচ দেখিতে দেখিতে ইহুদী পেপসির সাথে ক্রিশ্চান চিকেন ফ্রাই চিবাইতে গলায় বাঁধেনা, শুধু শাহবাগে কোন নাস্তিক যুক্ত হইলে আর শাহবাগ যাইতে মন চায়না, দেশের জন্য কোন নাস্তিক মৃত্যুবরণ করলে তাঁকে তখন শ্রদ্ধা জানানোটাও পাপ!!!!!!!!! যত সব ভন্ড ছাগুর দল.........X((X((X((






সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬
২৩টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×