somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে আস্তিক আর কে নাস্তিক এই বিচারের ভার কার???

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মীয় বিচারে মানুষের নানা পরিচয়, নানা ধর্মের নানা মানুষ, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ ক্রিশ্চান, কেউ বৌদ্ধ ... আরও বিভাজন করা যায় যেইটা বর্তমান সময়ে বেশ আলোচিত। সেটা হইলো আস্তিক, নাস্তিক, অজ্ঞেয়বাদ অমুক তমুক। কেউ আস্তিক হইলে তো মিটে গেল, তারে নিয়ে তেমন সমস্যা দেখিনা। সমস্যা হল নাস্তিকদের নিয়ে। নাস্তিক কে জবাই করা হইলেও কেউ কেউ হাত তালি দিচ্ছেন যে নাস্তিক মরলে প্রবলেম নাই, আরও নাস্তিক হত্যা করার, প্রতিরোধের পবিত্র(!) আহ্বান আসছে ইসলামের কিছু তথাকথিত অনুসারীদের কাছ থেকে। বিশেষ করে নাকি শাহবাগ হইতেসে নাস্তিকের আখরা, তো আর কোন কিছু বিবেচনা করার দরকার নাই।
আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছিনা, সেইটা হল একজন যদি নিজেকে নাস্তিক ঘোষনা করে, তাহলে আল্লাহ নিজে তো তাঁর উপ্রে বাজ ফেলেন না। সূর্য কে বলেন না তার জন্য আলো বন্ধ করতে, নদী তার জন্য শুকিয়ে যায়না, বৃষ্টি আর সবার মত একজন নাস্তিকের ফসলেরও হাসি ফোটায়, একজন নাস্তিক হলে আল্লাহ তার জন্য ভবিষ্যৎ বংশধর হারাম করে দেন না, সন্তানের মায়া তাকেও দেয় প্রজন্ম রেখে যাওয়ার সান্ত্বনা। একজন নাস্তিকের জন্যে আল্লাহ তাঁর কোন নেয়ামত ও রহমতের দ্বার বন্ধ করেন না,তাহলে আমরা আল্লাহর বান্দা হয়ে কিভাবে একজন নাস্তিকের গলায় ছুরি চালানোকে সমর্থন দেই? যে সন্তান এতিম হল, যে নারী বিধবা হল, তারা আল্লাহর বান্দা না? কোন যুক্তিতে এই জুলুম ইসলামে জায়েজ?

আমি একটা সহজ জিনিস যেটা বুঝি সেটা হল কে আস্তিক আর কে নাস্তিক সেইটা আল্লাহর সাথে তাঁর বান্দার হিসাব । তুমি আমি আমরা কোন অধিকারে এই হিসাবে নাক গলাই? যার যার হিসাব তার তার আল্লাহ কে ঠিকই দিতে হবে, তাহলে আমরা অন্যদের হিসাবে নাক গলানোর অধিকার রাখি? কিন্তু একজন যদি আমার সাথে মিথ্যা বলে, আমাকে হত্যা করতে আসে, আমার সম্পদ লুট করতে চায়, তাহলে কিন্তু এইটা আর শুধু এরকম না যে ওই খারাপ লোক যে কাজটা করছে তা শুধু তার সাথে তার আল্লাহর হিসাব। এইখানে কিন্তু আমি তুমি আমরা কথা বলব, তাকে যথোপযুক্ত শাস্তি দেব। এখানে সে আস্তিক না নাস্তিক তা আমাদের দেখার দরকার নেই। কারন আল্লাহ বলেছেন যে কোন বান্দা যদি অন্য কোন বান্দার হক নষ্ট করে, যতক্ষন পর্যন্ত না ঐ বান্দা অপরাধীকে ক্ষমা না করছেন, স্বয়ং আল্লাহ তাঁকে ক্ষমা করবেন না।

আমরা আমাদের জীবনের আর কোন ক্ষেত্রে কিন্তু এই আস্তিক নাস্তিকের ভেদাভেদ মেনে চলিনা। জুকারবার্গ নাস্তিক- তাই বলে ফেসবুকে তো কোন প্রব্লেম হয়না, অসুখে পড়লে কেউ চিন্তা করেনা ডাক্তার আস্তিক না নাস্তিক, কম্যুনিস্ট চায়নার তৈরি টুপি পড়ে নামাজ আমরা হরদম পড়ে যাচ্ছি, তাতে নামাজের কোন সমস্যা কারও হচ্ছে বলে এরকম আশঙ্কা কখনও শুনিনি, হজ্জে যাওয়ার সময় কেউ কি চেক করে নেয় পাইলট মুসলিম না হিন্দু না ক্রিশ্চান না ইহুদী না নাস্তিক? শুধু নাস্তিক শাহবাগে গেলেই জাত গেল জাত গেল বলে চিৎকার তোলে কারা? তাহলে একজন দেশের জন্যে জীবন দেওয়া নাস্তিকের জানাজায় লাখো মানুষ সমবেত হলে কারা এর প্রতিবাদে ফেটে পড়ে? কাদের গায়ে আগুন ধইরা যায়?

একটা খুব সহজ উদাহরণ হল কেউ যদি বলে যে আমি সূর্য বিশ্বাস করিনা, আসলে কোন সুর্য নেই, আকাশে যেইটা দেখা যায় সেইটা ফাঁকি। যদি বলে মানলাম চাঁদ আছে, চাঁদে মানুষ যাওয়ার ছবি দেখছি, কিন্তু সুর্য নাই, কারন সূর্যে এখনও মানুষ যাইতে পারে নাই। তাহলে ওই মানুষটা সম্পর্কে আমাদের ধারনা কি হবে? আমরা কি তাকে নিতান্তই করুনা ভরে পাশ কাটাব না নাকি ছুরি হাতে বেরিয়ে পড়বো জবাই করতে? প্রথমটাই করব। এখন কেউ যদি কেউ বলে আল্লাহ নাই তাইলে কখন কেউ ছুরি হাতে বেড়িয়ে পড়ে? যে ছুরি হাতে বের হয় তাকে গালি দিলেও বুঝতাম, কিন্তু কেউ যদি আল্লাহ বা নবিজীকে গালি দেয় তাহলে তার বিচার আল্লাহকেই করতে দেন। আমার এক স্যারের কাছ থেকে অনেক আগে একটা হাদীস শুনেছিলাম, আল্লাহ তাঁর বান্দার সাথে কি বিচার, কেমন বিচার করবেন সেইটা শুধু আল্লাহই শেষ পর্যন্ত জানেন। নিজেকে খুব পরহেজগার ভাবা কেউ আল্লাহর বিচারে যেতে পারে জাহান্নামে, আবার পৃথিবীর খারাপ জানা একজন মানুষও কোন না জানা ভালো কাজে পেয়ে যেতে পারে ক্ষমা। রাজীব নাস্তিক না আস্তিক ছিল সেই বিচার আর আমাদের হাতে নাই, সে তো তাঁর কাছেই গেছে, কাকে কি গালী দিয়েছে সেই হিসাব তো তাকেই দিতে হচ্ছে।

ছুরি হাতে কল্লা কাটে ভন্ড বান্দার দল, সমাজে আস্তিক নাস্তিক বলে বিভেদ তৈরি করে তারাই যারা ধার্মিক তারা নন, তারাই বিভেদ তৈরী করে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, যারা নিজেদের পাপ ধর্মের ঢাল দিয়ে ঢাকতে চায়। একজন নাস্তিক, আল্লাহ নবীকে গালি দেওয়া, ব্যঙ্গ করা কেউ ইসলামের যতটুকু ক্ষতি করতে পারে, তার চেয়ে অনেক বেশী ক্ষতিকর এই সব ধর্ম ব্যবসায়ী ভন্ডের দল।

সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×