জেগে থাকে শাহবাগ,
তাই,-
বিছিয়ে দিয়ে খোকার ঘুম ,
মায়েরা আজ গান ধরেছে ফাগুনের।
স্বপ্ন দেখায় শাহবাগ,
তাই,-
বিষন্ন কিশোর বুকে পতাকা এঁকে,
মেলে ধরে নতুনের শপথ অজর।
চেতনার ওমে সুরভিত শাহবাগ,
তাই,-
শীতের রাতেরাও উষ্ণতা ছড়িয়ে,
সংহতি জানায় পবিত্র জাগরণে।
স্লোগানের দাবানলে জ্বলছে শাহবাগ,
তাই,-
পুরনো শকুনের প্রেতাত্মারা আজ,
ভাঙচুর বিনাশের তাপে টলছে টলমল।
জাগরনের মদিরা পানে টলছে শাহবাগ,
তাই,-
মোমবাতিরা আজ আলো নয় শুধু,
আশা বুনবার সাহস যোগায় অনির্বান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


