স্বপ্নাতুর বেলা শেষে সব পাখিই বুঝি ঘরে ফেরে,
ঠোঁটে তুলে আনে কাঠ-কুটো,আর কয়েক দানা শস্য,
অপেক্ষায় কেউ থাকবেনা জেনেও মুছে যায় সন্ধ্যার রংতুলি,
সকালের নাকফুল যদি সময়ের পুকুরে ডুব দেবার পণ করেই থাকে,
বিষন্ন বঁধুর একলা জানালায় বিছানো এলোচুলের মায়াজালে,-
নকশা তোলার আকাঙ্ক্ষায় ছন্নছাড়া কিছু বাসনা বিবাগী হবেই!
জলে বন্দী মাছেদের খুব আকাশে উড়বার সাধ হয় কিনা,
এইটুকু জানার অপেক্ষায় থাকেনি কখনও কোন মেঘের দল।
আবার যদি কখনও দেখা হয় জোনাকিদের উৎসব আসরে,
কথা দিলাম, নীলিমার আঁচল চিরে মুড়ে দেব অভিমানী সব কালিমা!
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৩ রাত ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



