somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতির সমুদ্রে কাপ্তান ও বাজপাখির চোখ

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্মৃতির সমুদ্রে মুক্তোশিকারী এক পালতোলা জাহাজ ভেসে পরে,
দক্ষিণ সাগরে পোতা আছে কিছু টগবগে দুঃখ,
এতদিনে ওদের কেউ কেউ গোলাপী মুক্তো বনে গেছে নির্ঘাত।
জাহাজের কাপ্তান এক সৌমিনী যাযাবর, যার হৃদয়টা কাঠের,
একবার এক অতলান্তিক অভিযানে তার কলমটা ঝড়ে ভেসে যায়,
তখন তিনি তার বুকের পাঁজর খুলে খুলে,
কলম বানিয়ে লিখেছিলেন বেঁচে থাকার লগবুক।
সেই ফাঁকে খাঁচার দরজা খোলা পেয়ে ,
তার ভবঘুরে হৃদয়টা এক বাউন্ডুলে অ্যালবাট্রসের ডানায় চড়ে,
নীল তিমিদের মহাসাগরীয় সঙ্গীত সম্মেলনে গান শুনতে গিয়ে,-
আর ফিরে আসেনি।
দারুচিনি দ্বীপে তিনি সাতখানি পূর্নিমা অপেক্ষায় থাকেন,
তারপরে ভোজালী দিয়ে বনে গিয়ে চন্দন কাঠ চিরে,
বেশ বানিয়ে নেন আনকোরা সুগন্ধী হৃদয়।
যৌবনে এক ক্যারিবীয় জলদস্যুর সাথে ডুয়েল লড়ে,
জিতেছিলেন অজান গুপ্তধনের হদিস,
সাতখানি বসন্ত তিনি লোভী শুকরের মত ধাতব বাসনায়,
এলোমেলো চষেছিলেন দ্বীপ থেকে দ্বীপান্তরের জলমগ্নতায়।
এক বোতল রামের জন্য ইন্ডিজের এক পানশালায়,
অনায়াসে বেঁচে দেন সেই রহস্যময় নিশানা চিরকুট।
তিনি কোনো জলপরীর জন্য নূপুরের স্বপ্ন দেখেননি,
বিগত জনমের প্রসারিত ডানার জন্য তার আর কান্নাও আসেনা।
সেই হিস্পানী জাদুকরের সাথে দরদামে পোষালে,
তিনি হয়ত এতদিনে মালিক বনে যেতে পারতেন আস্ত এক দ্বীপপুঞ্জের,
শুধু যদি তিনি তার বাজপাখির চোখটা খুলে দিতে পারতেন।
বাজপাখিটা তাকে উপহার দিয়েছিল ভগ্নহৃদয় এক মাতাল নাবিক,
উন্মুক্ত নোনা দিগন্তে লাল চাকতিটা যখন ডুবসাঁতারের প্রস্তুতি নিত,
তখন যদি একমনে তাকানো যেত সেই বাজের চোখে,
যাদু,
নীল চোখে,
অটল অর্ণবযানে,
তবে সে বলতে পারত,-
অপলক নির্মোহ জলজ ভাষায়,
শেষের সব থেকে শেষ প্রহর গুলোতেও,
কেন মৃত্তিকার অবয়ব নিয়ে কিছু মন জলমগ্ন,
অভিকর্ষ দাসত্বেও কিছু মন পাখি পাখি আকাশবন্দী,
মিঠে জলের দাম্পত্যেও কিছু মন নোনতা সমুদ্র অভিসারী,
ডুবোপাহাড়ের চোখ রাঙ্গানিতেও কিছু মন কেন ডাঙ্গা প্রত্যাশী!
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২১
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×