somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব ভালোবাসাই কাল্পনিক

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেখানে পরমাণুর ত্বরণে-সরণে-বিচ্ছেদ-মিলনে,
ঘাঁটি গেড়েছে অনিশ্চয়তাবাদের মায়া,
সুনিশ্চিত ঔচিত্যকে সকাল বিকাল রকমারি ভঙ্গিমায়,
ভেংচি কেটে চলেছে সম্ভাবনার দুঃসহ প্রতাপ,
এক কাল্পনিক বাস্তবতায় সূর্য ডুবে গেলে,
পরাবাস্তব ঘড়ির কাঁটায় জাল বোনে সময়খেকো মাকড়শা।
নিউরন নগরের রাস্তারা সব দিকহীন, রাস্তাগুলো ট্র্যাফিক জ্যামে মুখ থুবড়ে পড়লে,
টিনএজ নদীরা প্রায়ই ফুটপাথে উঠে ভিজিয়ে দেয় বেরসিক পথিকের জামা।
নিউরন নগরের সংবিধান কবিতাদের মতই তুমুল খেয়ালী,
মতবাদের চুপসানো ঘুড়িগুলো তাই মিউনিসিপ্যালিটির ড্রেনে ভেসে যায় মুখ গুঁজে।
মধুপিয়াসীর দল বাসনার ফুলগুলো থেকে বিন্দু বিন্দু মধু জমিয়ে,
প্রকোষ্ঠে প্রকোষ্ঠে তালা চাবি দিয়ে রাখে স্মৃতির করকরে নোট,
মাঝে মাঝেই কেন্দ্রীয় ব্যাংকের বেহিসেবী মুদ্রা ব্যবস্থাপনায়,
কিছু স্মৃতির নিউরন-মূল্য হয়ে পড়ে অনাবশ্যক খেয়ালের মত সস্তা,
নিস্তেজ কোনো কোনো নিউরন বাসিন্দা লটারি জেতার মত করে,
আঙ্গুল ফুলে বটগাছ হয়ে হাঁকিয়ে বসে আন্তঃনিউরনিক প্রমোদশালা,
সারাদিন অনুভূতির পাল্লা মেপে মেপে ক্লান্ত কেরানির দল,
সেখানে গিয়ে মোহিনী হুঁকোয় দম দিয়ে ভুলে থাকতে চায়,
খুইয়ে ফেলা- হারিয়ে যাওয়া সব স্মৃতিদের হিসেব নিকেশগুলো।
তোমাদের সব নগরের মতই নিউরন নগরও আদিতে ছিল মেঠো গ্রাম,
শৈশবের জাদুবাস্তব মৌচাক মন্দিরের পবিত্র পূজারী ভ্রমরবৃন্দ,
সবুজ ডুবে গেলে তারাও হয়ে পড়ে চলৎশক্তিহীন, তাই নিউরন নগরের
জাদুঘরের দেয়ালে দেয়ালে গুঞ্জরিত হয় গ্রাম ছাড়া ঐ রাঙ্গা মাটির গান।
নিউরন নগরে একাধিপতি কোনো সত্য নেই,প্রতিটি সত্যই যমজ, মিথ্যা তার সহোদর ভ্রাতা।
সমান্তরাল মহাবিশ্বের গোলকধাঁধায় লুকোচুরি খেলে নিউরন সম্রাটের রূপসী বেগম,
আর সব নগরের মতই নিউরন নগরকেও এনট্রপির অলঙ্ঘনীয় পরামর্শ মত,
সুচতুর সবুজ বিদ্বেষী হয়ে উঠতে হয়, প্রমান করতে হয় বেলাশেষে,
সব সত্যই অধীর, সব অস্তিত্বই কচুপাতায় বিষাদ ঝলমল,-
দুই ফোঁটা স্বপ্নমাখা, বকুল জলের মতই টলমল!
সব ভালবাসাই কাল্পনিক, উদ্বায়ী ফানুস,
সব অপেক্ষা মেঘজল, ঝরে পরে,
সব প্রেম মৃত্যু, মরে যায়,
সব মন, - নিউরন,
মুদ্রিত মৃন্ময়ে,
তন্ময়!








উৎসর্গঃ সুপ্রিয় ব্লগার কাল্পনিক_ভালোবাসা! বেশ কিছুদিন ধরেই তার জন্য একটা কবিতা লিখতে ইচ্ছে করছিল। মাঝে লেখা চলছিল, কিন্তু ঠিক কোন কবিতাটি প্রিয় কাভা'র জন্য হবে, কবি এটা ঠিক করতে পারছিলো না। গতকাল রাত ধরে এই লেখাটা শেষ হওয়ার পর আমি কবিকে বললাম, তুমি যেহেতু 'সব ভালোবাসাই কাল্পনিক' লিখলা, তাইলে এইটাই কাভা'র জন্য হোক! কবি মাথা চুলকিয়ে বললো, এইটা কি কাভাকে উৎসর্গ করার মত যথেষ্ট সুন্দর হইসে? আমি মাথা চুলকিয়ে বললাম, ঠিক ততটুকু সুন্দর হইসে কিনা কৈতারিনা, তবে কাভা ভালোবাসাটুকু বুঝে নেবে ঠিকঠাক! কবি হেসে বললো,- তবে তাই হোক! :)

সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×