দেশ আমার বাবার সম্পত্তি..........
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বাঙালী - ক্ষমতা আছে যার সেই সৈরাচার,
বাঙালী - গণতন্ত্র, মুক্তি ভাষণেই সবার।
মেহেদির "বন্দনা" এলবামের "বাঙালী" গানের এই দুটি লাইন আজ বেশ মনে পড়ছে। অবশ্য এর জন্য সকল credit পাবে চট্টগ্রামের সীতাকুণ্ডের আওয়ামী লীগের স্থানীয় সাংসদ এ বি এম আবুল কাশেম মাস্টারের দুই ছেলে এস এম আল মামুন, এস এম আল নোমান। আসলেই ওরা বাপকা বেটা........।
ওদের কান্ড দেখে মনে হয়, বাপ আমার সাংসদ মানে আমার সবকিছুই করার অধিকার আছে। কারণ, তখন এই দেশ আমার বাপের সম্পত্তি হয়ে যায়। যদি তা নাই হবে, তবে ওরা কোন অধিকারে চারটি শিপইয়ার্ড দখল করে প্রায় আট একর জমি কাটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলেছে।অভিযোগ উঠেছে, সীতাকুণ্ড থানার পুলিশের সহায়তায় সাংসদপুত্রের দুই শতাধিক সহযোগী এই দখল কার্যক্রম চালায়। এ সময় কিছু অস্ত্রধারীকেও সেখানে দেখা যায়। দখল শুরুর সঙ্গে সঙ্গে সেখানে তারা মামুন নোমানের মালিকানাধীন ইউনিক ট্রেডার্সের সাইনবোর্ড লাগিয়ে দেয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, খুঁটি পোতার সময় স্থানীয় থানার পুলিশ সকাল ও সন্ধ্যায় দুই দফায় সেখানে টহল দিয়ে যায়। কিন্তু খুঁটি পোতা দেখা ছারা তাদের আর কিছুই করার নেই।
কেননা আইন প্রয়গ করতে গেলেই চাকরি নিয়ে টানাটানি অথবা অন্যকোথায় পোস্টিং। কে চায় নিজের টা খেয়ে পরে ঝামেলায় জরাতে।
এই দখলের খবর সংগ্রহ করতে গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকেরা। হা হা হা - গণতান্ত্রিক দেশে হামলা করার ও হামলার শিকার হওয়ার অধিকারও সবার আছে।
হামলা করার ও শিকার হওয়ার অধিকারের ন্যায় আমাদেরও অধিকার আছে প্রতিবাদ করার।
অন্যথায় লন্কায় যে যাবে সেই রাবণ হবে, অর্থাৎ ক্ষমতায় যে যাবে সেই সৈরাচার হবে।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।