নির্বাচনী পরিবেশ ও "না" ভোট নিয়ে কিছু ভাবনা
২২ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২৯শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন, প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে সারা দেশ। তবে আগের নির্বাচনগুলোর মত পরিবেশ নাই। সবকিছু অন্যরকম। নির্বাচন কমিশনের কড়াকড়ি্ আইন যেন সব কিছুতে লাগাম ধরে রেখেছে। প্রার্থী, কর্মী-সমর্থক সবাই নির্বাচনী আইন মেনে চলছে, কেউ মাইকিং করছেনা, দেয়ালে চিকা মারছেনা বা পোষ্টার লাগাচ্ছেনা, তোরণ বসাচ্ছেনা। সবকিছু যেন সুন্দরভাবে চলছে। সবার মধ্যেই যেন একটা পরিবর্তনের আমেজ। মনে হচ্ছে পরিবর্তন শুরু হয়ে গেছে।
নির্বাচন কমিশন "না" ভোটের অপশন রেখেছে, খুবই ভাল উদ্যোগ। কিন্তু খটকা লাগল এইখানে যে, শতকরা ৫০ ভাগ ভোট যদি "না" ভোটের পক্ষে যায় তাহলে ওই আসনে পুনরায় নির্বাচন হবে। একটু কেমন হয়ে গেলনা? যেখনে ৩০/৪০ ভাগ ভোট পেয়েই যেকোন প্রার্থী নির্বাচিত হয়ে যেতে পারেন সেখানে এই আইন কতটুকু কার্যকর হবে তা ভাবনার বিষয়।
এত কিছুর পরও রাজনৈতিক দলগুলো সব আসনে সৎ ও যোগ্য প্রার্থী দেয়নি এটাতো আমরা সবাই অবগত। এখন কথা হলো যে ওই আসনে যদি "না" ভোট ১ ভোটের জন্য ৫০ ভাগ ভোট না পায় এবং অযোগ্য যেকোন প্রার্থী যদি "না" ভোটের চেয়ে কম ভোট পেয়ে অর্থাৎ ৩০/৪০ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হয়ে যায় তাহলে বিষয়টা কেমন হয়ে যায়না? এর মানেতো "না" ভোটের সমর্থক বেশী থাকা স্বত্তেও একজন অযোগ্য প্রার্থী হয়ে যাওয়া। তাহলে জনগনের মতামতের মূল্যায়ন হবে কিভাবে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন