উপরের বিজ্ঞাপনটির ২য় প্যারাটি পড়ুন। কি লিখেছে? প্রার্থীকে মহিলা এবং ভাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেড হতে হবে। প্রাইভেট অরগানাইজেশনের নিয়মানুযায়ী প্রত্যেকটি প্রতিষ্ঠানকে "Equel Employment Opportunity" নিয়ম মেনে চলতে হবে। এই বিজ্ঞাপন কি সেই নিয়ম মানছে?
প্রথমত প্রার্থীকে মহিলা হতে হবে, এই পদে পুরুষ প্রার্থী হতে পারবেনা কেন? পুরুষ কি সমস্যা করেছে? এটা কি শিক্ষিত পুরুষ বেকারদের শিক্ষার প্রতি নিরুৎসাহিত করা হলো এটাই বুঝাতে চেয়েছেন?
দ্বিতীয়ত প্রার্থীকে ভাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেড হতে হবে, এটা দিয়ে কি বুঝাতে নিয়োগ কর্তারা কি বুঝাতে চেয়েছেন? ভাল ভাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে কি বুঝায়? সম্ভ্রান্ত মুসলিম পরিবার, নাকি হিন্দু, বৌদ্ধ বা অন্যান্য সম্ভ্রান্ত পরিবারকে বুঝানো হয়েছে? নাকি এরকম বুঝানো হয়েছে যে যাদের প্রচুর টাকা পয়সা আছে যারা বড় বড় রেফারেন্স দেখাতে পারবে তাদেরকে বুঝানো হয়েছে?
যদি প্রথমোক্তদের বুঝায় তাহলে আমার প্রশ্ন হল যাদের পরিবারের এমন খ্যাতি নেই কিন্তু তারা উচ্চ শিক্ষিত তাদের কি দোষ? তারা কি তাহলে লেখাপড়া করবেনা?
আর যদি দ্বিতীয় দলভূক্তদের বুঝানো হয় তাহলে গরীব মেধাবীদের কি দোষ? তারা চাকরির জন্য কোথায় যাবে? তারাও কি তাহলে লেখাপড়া করবেনা?
সব সম্ভবের দেশে যে যা খুশি তাই করে যাবেন কারও কিছু বলার থাকবেনা? তাহলে বলে দেয়া হচ্ছেনা কেন যাদের রেফারেন্স থাকবেনা বা যার উচ্চবিত্ত নয় তাদের লেখাপড়া করার প্রয়োজন নাই?
"Equel Employment Opportunity" - আর একটি চাকরির বিজ্ঞাপন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।