'হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ' - পর্ব : ২
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পড়ুন - পর্ব : ১
Click This Link 
২৬.
নিজের নিকৃষ্ট কালে চিরশ্রেষ্ঠ ব্যক্তিদের সঙ্গ পাওয়ার জন্যে রয়েছে বই; আ সমকালের নিকৃষ্ট ব্যক্তিদের সঙ্গ পাওয়ার জন্যে রয়েছে টেলিভিশন ও সংবাদপত্র। ২৭.
শৃঙ্খলপ্রিয় সিংহের থেকে স্বাধীন গাধা উত্তম। ২৮.
বাঙলায় তরুণ বাবরালিরা খেলারাম, বুড়ো বাবরালিরা ভণ্ডরাম। ২৯.
প্রাক্তন বিদ্রোহীদের কবরে যখন স্মৃতিসৌধ মাথা তোলে, নতুন বিদ্রোহীরা তখন কারাগারে ঢোকে, ফাঁসিকাঠে ঝোলে। ৩০.
একনায়কেরা এখন গণতন্ত্রের স্তব করে, পুঁজিপতিরা ব্যস্ত থাকে সমাজতন্ত্রের প্রশংসায়। ৩১.
বেতন বাঙলাদেশে এক রাষ্ট্রীয় প্রতারণা। এক মাস খাটিয়ে এখানে পাঁচ দিনের পারিশ্রমিক দেয়া হয়। ৩২.
পুরস্কার অনেকটা প্রেমের মত : দু-একবার পাওয়া খুবই দরকার, এর বেশি পাওয়া লাম্পট্য। ৩৩.
এক-বইয়ের- পাঠক সম্পর্কে সাবধান। ৩৪.
অভিনেত্রীরাই এখন প্রাতঃস্মরণীয় ও সর্বজনশ্রদ্ধেয়। ৩৫.
কবিরা বাঙলায় বস্তিতে থাকে, সিনেমার সুদর্শন গর্দভেরা থাকে শীতাতপনিয়ন্ত্রিত প্রাসাদে। ৩৬.
মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, তবে বাঙালির ওপর বিশ্বাস রাখা বিপজ্জনক। ৩৭.
বুদ্ধিজীবীরা এখন বিভক্ত তিন গোত্রে : ভণ্ড, ভণ্ডতর, ভণ্ডতম। ৩৮.
শিক্ষকের জীবনের থেকে চোর, চোরাচালানি, দারোগার জীবন অনেক আকর্ষণীয়। এ-সমাজ শিক্ষক চায় না, চোর- চোরাচালানি- দারোগা চায়। ৩৯.
শয়তানের প্রার্থনায় বৃষ্টি নামে না, ঝড় আসে; তাতে অসংখ্য সৎ মানুষের মৃত্যু ঘটে। ৪০.
যে- বুদ্ধিজীবী নিজের সময় ও সমাজ নিয়ে সন্তুষ্ট, সে গৃহপালিত পশু। (চলবে.......)
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০

আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়...
...বাকিটুকু পড়ুন
ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭

বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)
নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।...
...বাকিটুকু পড়ুন