আজ থেকে তিন বছর আগে...........
চট্টগ্রামের স্যানমার ওশান সিটির সামনে এই ছেলেটি এক ভদ্র
লোকের পা ধরে কান্না করছিল
কয়েকটা টাকার জন্য, যা দিয়ে তার ক্ষুধা নিবারণ হবে।
চোখের
জ্বল গড়িয়ে মাটিতে পড়ে কিন্তু কারও করুণা হয়না....!
এদেরকে এড়িয়ে চললে যেন হাঁফ ছেড়ে বাঁচি আমরা।
ছেলেটার নাম রুস্তম, মা বাবাকে কোনদিন দেখেনি সে।
মা বাবার আদর কেমন তাও জানেনা সে, নিজের শৈশবে যখন
তার আনন্দ আর পড়াশুনায় কাটানোর কথা, সে মানুষের
দ্বারে দ্বারে ঘুরেছে একটু ভাল খাবারের আশায়।
গায়ে জামা নেই, কোনমতে লজ্জা ঢাকার ব্যবস্হা.....
শীত বর্ষা এবং গরম তাদের কাছে বেঁচে থাকার একেকটি কঠিন
সময়
তাদের বেঁচে থাকার সংগ্রামে আমরাই বড় বাধা....!
আমরা তাদের বাঁচার সুযোগ দিইনা
যখন একটু ভাল থাকার আশায়, খাওয়ার আশায় তারা হাত পাতে,
তখন আমরা তাদের উদ্দেশ্য সাহায্যের হাত বাড়িয়ে দিই না।
তাদের শরীরের গন্ধ অথবা তাদের হাত গায়ে লাগলে আমাদের
জন্য তা বড়ই বিব্রতকর
রুস্তম এখন অটোরিকশা চালায়........
নতুন করে বাঁচতে চায় সে..... নিজের অতীতকে সে কিছুতেই
ভুলতে পারেনা, বারবার মনে পড়ে যায় একটু খাবার
পেতে তাকে কতবার মানুষের পা ধরতে হয়েছে,
অঝোরে কাঁদতে হয়েছে।
কোন পথশিশু কে এই অবস্হায় দেখলে এখন সে এগিয়ে যায়।
সে চায় তার মত যেন কেউ আর এই ভাবে জীবন না কাটায়
সে পারলে আমি, আপনি, আমরা পারিনা কেন.....??


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





