"তাল পাতার সেপাই" কথাটার অর্থ সবাই জানে।। কিন্তু ব্যাপারটা যে কতো ভয়াবহ তা হয়তো কেউ অনুমান ও করতে পারবে না। অনুমান কে করতে পারবে? যে তাল পাতার সেপাই, সেই একমাত্র বুঝতে পারবে এই সেপাইয়ের কষ্টটা ঠিক কোথায়!!
নিরঝঞ্ঝাট থাকতে চাওয়াটা কি অপরাধ? বাহুবল না দেখানো কি অপরাধ? কাউকে অস্ত্রের মুখে না ফেলে সহজ সরল কথা বলাটা কি অপরাধ? তাই যদি হবে তাহলে আমি হয়তো অপরাধী।। বিশাল কোন অপরাধী।।
কুকুর যদি আমার পায়ে কামড় দেয়, তাহলে আমি যদি পাল্টা কুকুরের পায়ে কামড় দেই, তাহলে আমার আর কুকুরের মাঝে পার্থক্যটা কোথায়?? কিন্তু প্রশ্ন হল, কুকুর যদি পাগল হয়ে যায়??
তাহলে যে বিশাল অপরাধে আমি অপরাধী সেই অপরাধ ঢাকার জন্য যদি কুকুরকে গুলি করে মারি, তাহলে কি আমি সমাজের অনেক বড় ক্ষতি করে ফেলবো?
হয়তো আমার ফাঁসি হবে। হয়তো আমি জেলে চলে যাবো। হয়তো আমার কষ্ট হবে আকাশ সমান। হয়তো আমার পরিবার পঙ্গু হয়ে যাবে। হয়তো আমার বাবা ঈদ এর নামাজে যাবার আগে আর কোনোদিন বলবে না, বাবু তারাতারি কর। হয়তো আমার আম্মা আর কোনোদিন বাচ্চা মেয়ের মত অবুঝ হয়ে আর কোনোদিন আমার আব্বার নামে আমাকে আর বিচার দিবে না। হয়তো আমার বোনেরা আর কোনোদিন কাউকে সাহস করে বলতে পারবে না, আমার সাথে লাগতে আসিস না, আমার ভাইয়া কে চিনিস?
তাতে কি আসে যায় আমার। আমি আর "তাল পাতার সেপাই" হয়ে বেঁচে থাকতে চাইনা।। নিজের নাক কেটে যদি অন্যের যাত্রা ভঙ্গ করতে হয়, তাহলে আমি নাক ই কাটবো। তারপরও এই "তাল পাতার সেপাইয়ের" পোশাক আমার অনেক ভারি লাগছে।। আমি সেই বাচ্চা কাল থেকে এই পোশাক পরে পরে ক্লান্ত।। আমি মুক্তি চাই.।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


