somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অন্তহীন পথিক
কেটেছে একেলা বিরহের বেল, আকাশকুসুম-চয়নে। সব পথ এসে মিলে গেল শেষে, তোমার দুখানি নয়নে।

টিউশনির গল্প

১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিলটার নাম "হাড়ি ভাঙ্গা"......।। বিশাল বড় বিল। এই মাথা থাকে ঐ মাথা দেখা যায়না এমন একটা অবস্থা। সরকারি বিল। এই বিলের উপর নির্ভর করেই চলে পুরো গ্রামের মানুষ। সরকারি হলেও বিলটার যত্নের অভাব নেই। সবদিকে উচু করে পাড় উঠানো, পাড়ে বড় ছোট নানা রকমের গাছ। বিলের এক পাশ দিয়ে চলে গেছে পাকা রাস্তা। আগে যখন রাস্তাটা কাচা ছিলো মানুষজনের অনেক কম যাতায়াত ছিলো, কিন্তু এখকার কথা ভিন্ন। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে ইঞ্জিল চালিত ভ্যান রিক্সা। ছবির মত সুন্দর গ্রাম। ইস, যদি আকাশে উঠে দেখা যেতো তাহলে হয়ত আরও সুন্দর লাগতো।

এই গ্রামে নয়নের আসার প্রায় ৬ মাস হতে চলল। বদরগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্র সে। বাড়ি থেকে কলেজ অনেক দূর বলেই এখানে এক বাসায় লিজিং উঠেছে সে। লজিং মাস্টার বলতেই আমাদের চোখে যে অভাবি ছাত্রের চেহারা ভেসে ওঠে নয়নের ব্যাপারটা এমন নয়। বাড়ির অবস্থা বেশ ভালো কিন্তু কলেজ থেকে বাড়ি অনেক দূরে। হোস্টেলে থাকার চেষ্টা করেছিলো প্রথমে, টিকতে পারে নি। পরে এক আত্মীয় এই ব্যবস্থা করে দিয়েছে। প্রথম দিন থেকেই নয়নের ভালো লেগে যায় গ্রামটা।

তাছাড়া যে বিলটার কথা বললাম, সেই বিলের মাঝ বরাবর একটা বাঁধ টাইপের আছে। পানিকে শান্ত রাখার জন্য ক্রিত্তিমভাবে এটা বানানো হয়েছে। প্রচুর গাছপালা আছে যায়গাটাতে! বাশ আর গাছের গুড়ি দিয়ে বানানো বসার জন্য বেশ বড় সাইজের একটা মাচা আছে!

নয়নের বেশ ভালো লাগে জায়গাটা। বিকেলের দিকে ২ টা সিগারেট আর একটা গল্পের বই নিয়ে নয়ন চলে যায় সেখানে। শান্ত নিবিড় যায়গা। এখানে বসে শুয়ে গল্পের বই পড়তে কি যে ভালো লাগে ওর! বলে বোঝানো যাবে নাহ। সত্যি, মন ভালো করার মত একটা যায়গা।

কিন্তু আজ ওর মন কোন ভাবেই ভালো হচ্ছে নাহ এবং সে সিধান্ত নিয়ে ফেলেছে, আজ রাতেই সে চলে যাবে। ঘটনা গতকাল রাতের,

মিনু আর মানিক নামের দুই ভাইবোনকে প্রতিদিন এক ঘন্টা করে পড়াতে হয় নয়নের। মেয়েটা ছোট এই ৫ বছর হবে, আর ছেলেটা ৬-৭ হবে। বাচ্চা দুটো যেমন ই কিউট তেমন ই বাদর। কথা বলে গ্রামের ভাষায় এবং মুখ প্রচুর খারাপ। গালাগালির উপর থাকে সব সময়। -_- একদম ই পড়তে চায়না।

নয়ন মাঝে মাঝে নানা কৌশল করে ওদের পড়ানোর জন্য। কালও ঠিক তেমনি একটা কৌশল নিয়েছিলো সে। উদ্দেশ্য দুই আর দুই কত হয় সেটা শেখাবে। সে দুই ভাই বোনকে দুই টাকার করে দুইটা নোট দিলো। তারপরে সে বড় ভাইটাকে বলল, ধরো তোমার ছোট বোনের কাছথেকে দুই টাকা নিয়ে তোমাকে দিলাম, তাহলে তোমার আর তোমার ছোট বোনের টাকা মিলে তোমার কত টাকা হল?

দুই ভাইবোন ই চিন্তা করছে। হুট করে ছোটটা বলে উঠলো, কইস না ভাই কইস না, জারুয়া মাস্টার হামাক পড়াওচে! -_-

পরিস্থিটা মনে করেই নয়নের গা আরেকবার গুলিয়ে উঠলো। প্রিয় জায়গায় সিগারেটে শেষ টান টা দিয়েই উঠে পড়লো নয়ন। এই পরিস্থিতি মেনে নেয়া কি কোন সুস্থ মানুষের পক্ষে সম্ভব? -_-

-----------

বিদ্রঃ ঘটনা সত্য। স্থান-কাল-পাত্র কাল্পনিক। -_-
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৫
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×