somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতিচারণ ২

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রোজেক্ট ম্যানেজার স্যারের মেয়ের পিএসসি পরিক্ষা চলছে। আজ মনে হয় অংক পরিক্ষা। পরিক্ষায় আসছে এমন দুইটা সমস্যা নিয়ে স্যার কথা বলল। সাথে সাথে আবেগে আপ্লুত হয়ে গেলাম। :(

স্মৃতিতে চলে গেলাম ক্লাস ফাইবে। -_-

স্কুল লাইফ মানেই আমার কাছে বিভীষিকা। পড়া পারতাম নাহ। প্রচুর মার খেয়েছি এই পড়া না পারার কারনে আর রেজাল্ট লুকিয়ে রাখার কারনে। তাছাড়া ক্লাস ফাইবে বৃত্তির সিলেকশন, মাথা নষ্ট অবস্থা।

অংক পরিক্ষা দিয়ে আসলাম। কিচ্ছু পারি নি। একটা সরল অংক ছিলো মনে হয়, উত্তর ছিলো ১। সব ই জানা কিন্তু কিছুই পারি নাই। ফেইল সিয়র। এসব কথা তো আর বাসায় বলা যায় না, বললাম পরিক্ষা ভালো হয়েছে। তবে খুব ভালো নাহ। মনে হয় লেটার (৮০) থাকবে নাহ। আব্বা আম্মা মেনে নিলো। দুপুরে খেয়ে একটু রেস্ট নিয়ে বিকেলে হালকা খেলে আসলাম।

এসে দেখি আসায় আব্বা বসে আছে গম্ভীর ভাবে। কাহিনী কি?

আব্বা গলা ভারি করে বলল, বাবু তোমার প্রশ্নটা নিয়ে আসো তো। আমি নিয়ে আসলাম। আব্বা খুব ভালো করে খুটিয়ে খুটিয়ে দেখলো কোন গুলোতে মার্ক করেছি। এরপরে আব্বা বলল, যাও একটা খাতা নিয়ে আসো।

আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। খাতা নিয়ে আসতে বলল কেন আব্বা? কোন অংক করতে দিবে নাকি? দিলে কোনটা দিবে? একটাও তো পারি নাই। এখন কি হবে?

উঠানের মাঝে বিছানা বিছিয়ে আব্বা আর আমি বসলাম। আব্বা বলল যে অংক গুলা মার্ক করেছো সব গুলা কর। আমি দেখি তোমার লেটার মিস যাবে কি না!

আমার চোখে তখন বেদুইন ভাব চলে এসেছে। মনে হচ্ছিলো চোখে ছানি পড়েছে আমার। ঠিকমতো কিছুই দেখতে পারছিলাম নাহ। :'(

চোখে পানি চোখে শুকিয়ে, নাকের পানি নাকে শুকিয়ে অংকগুলা করা শুরু করলাম। কতক্ষণ গেলো বুঝি নাই। মনেও নাই...।।

আব্বার অংকগুলা দেখছে। আমার তো পায়ের নিচে মাটি নাই। কখন যে আব্বা ধমক দিবে সেই অপেক্ষায় আছি। ( আব্বা আবার আমাকে কোনদিন মারতো নাহ :P )

আব্বা সব গুলা অংক খুটিয়ে খুটিয়ে দেখলো। দেখে বলল, নাহ; লেটার মিস হবে নাহ। সবগুলাই তো ঠিক আছে দেখি। -_-

আব্বা আমার হাতে খাতা দিয়ে উঠে গেলো। আমি নির্বাক চোখে খাতার দিকে তাকিয়ে রইলাম। কিভাবে সম্ভব? আমি কিভাবে করলাম অঙ্কগুলা। সব ই যদি হয়, তাহলে পরিক্ষার খাতায় পারলাম না কেন?

অজানা সেই উত্তরের জবাব দিয়েছিলেন স্কুলের অংকের স্যার। স্যার আমার বাম হাত ধরে উপরের দিকে টান টান করে রেখে বাম পাছায় অগনিতো মাইর বসালেন আর চিল্লায় চিল্লায় বললেন, এইবার বৃত্তির সিলেকশন আর স্যার আমাদের ১২ পেয়েছেন। স্যার বারবার এক ই কথা বলছেন আর মারছেন। আমি আবুল হয়ে মার খেয়ে গেলাম। এছাড়া আর কি বা করার ছিলো আমার?

ভাবা যায় এইগ্লা? :(
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×