।।। খনার বচনের ব্যাখ্যা ।। মজার কিছু জিনিস ।।। পর্ব-২
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১১ । পটোল বুনলে ফাল্গুনে , ফল বাড়ে দিগুনে
নদীর ধারে পুঁতলে কচু , কচু হয় তিন হাত উচু
ফাল্গুনে না রুলে ওল , শেষে হবে গণ্ডগোল
কচু বনে ছড়ালে ছাই , খনা বলে তার সংখ্যা নাই ।।ফাল্গুন মাসে পটোল বুনলে ফসল ভাল হয় । নদীর ধারে কচু গাছ লাগালে বড় বড় কচু হয় । ফাল্গুনে ওল না লাগালে ওলের ক্ষতি হয় এবং কচু বনে ছাই ছড়ালে ফলন ভাল হয় । কারণ বিভিন্ন প্রকার পোকাকে ধ্বংস করতে ছাই চমৎকার কাজ করে ।
১২ । বুধ রাজা , শুক্র তার মন্ত্রী যদি হয়
শস্য হবে ক্ষেত্রে পুরা নাহিক সংশয় ।। যে বছর পঞ্জিকাতে বুধ রাজা হবে আর শুক্র তার মন্ত্রী হবে , সে বছর শস্য ভাল হবে এতে কোন সন্দেহ নেই ।
১৩ । মাছের জলে লাউ বাড়ে , বোনা জমিতে ঝাল বাড়ে ।।লাউ গাছের গোঁড়ায় মাছধোয়া পানি দিলে লাউ এর ফলন ভাল হয় । ধানের জমিতে লংকার / মরিচের চাষ খুব ভাল হয় ।
১৪ । অঘ্রাহনে যদি না হয় বৃষ্টি , না হয় কাঁঠালের সৃষ্টি ।। অগ্রাহন মাসে যদি বৃষ্টি না হলে কাঁঠাল গাছে ভাল ফল হয় না ।
১৫ । ফাল্গুনে আগুন চৈত্রে মাটি , বাঁশ বলে আমি শীঘ্রে উঠি ।। ফাল্গুন মাসে বাঁশবনে জমে থাকা শুকনো পাতা আগুন দিয়ে পুড়িয়ে দিতে হয় । তারপর চৈত্র মাসের প্রথমদিকে মাটি দিতে হবে তাহলে বাঁশের ফলন ভাল হয় ।
১৬ । ব্যাঙ ডাকে ঘন ঘন শীঘ্র বৃষ্টি হবে জেনো ।। যদি ঘন ঘন ব্যাঙ ডাকতে থাকে তাহলে বৃষ্টির পুর্বাভাশ বুঝতে হবে ।
ফেসবুক লিংক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা...
...বাকিটুকু পড়ুন
ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও...
...বাকিটুকু পড়ুন
অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি...
...বাকিটুকু পড়ুন
আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে...
...বাকিটুকু পড়ুন