২৯ ফেব্রুয়ারি : ভাষায় ও ভালোবাসায় স্পেশাল একটি দিন
২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অতীত, ইতিহাস ও ঐতিহ্যের স্মরণ, স্মৃতিচারণ ও সংরক্ষণ মানুষকে আলোড়িত-আন্দোলিত রাখে। চলার পথে সজীব ও সতেজ রাখে। সামনে অগ্রসর হওয়ার পথে করে প্রাণিত-অনুপ্রাণিত। প্রতিটি ব্যক্তি ও জাতির কিছু স্মরণীয় ঐতিহ্য থাকে, যার গর্ব-গৌরব তাদেরকে দীপিত ও উদ্দীপিত রাখে। আলোকিত রাখে অন্যদের চোখে। বাংলাদেশী কিংবা বাংলাভাষীদের এক বৈশিষ্ট্যময় ঐতিহ্য হলো বাহান্নর ভাষা আন্দোলন। দীর্ঘদিন আন্দোলনের পথ পাড়ি দিয়ে তরতাজা রক্তের বিনিময়ে একুশে ফেব্রুয়ারিতে অর্জিত হয় সেই রক্তার্জিত সফলতা। সেই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি মাতৃভাষায় নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সমর্থ হয়েছেন এবং সেই রক্তস্নাত অর্জনের ফলে বিশ্বের কাছে পরিচিতি ও প্রশংসা কুড়িয়েছেন। তাই ফেব্রুয়ারি মাস এলেই ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে শুরু হয় অনেক কথাবার্তা, আলোচনা ও পর্যালোচনা। পুরো মাস ধরেই চলতে থাকে স্মরণ ও স্মৃতিচারণ।
কিন্তু ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারীর আজ বিশেষ একটি দিন। সেই ৫২ থেকে গত ৬০ বছরে ৬০ টি একুশে এসেছে-যেমনটি একুশ আসবে যতদিন পৃথিবী থাকবে, মানুষ থাকবে। কিন্তু গত ৬০ বছরে ২৯ ফেব্রুয়ারী এসেছে মাত্র ১৫ বার। ২৯ ফেব্রুয়ারী মানে ইংরেজী সনের লিপইয়ার মাস-যা প্রতি চার বছর পর একবার আসে।কাজেই ২৯ ফেব্রুয়ারীর বই মেলা সবার ভাগ্যে বারবার আসেনা, আসবেনা।একুশের বইমেলায় আজকের দিনে বই মেলায় গিয়ে আপনার জীবনে বই মেলাকে আরো স্বরনীয় করে রাখুন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন