somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মে দিবস ও গার্মেন্টস শ্রমিকদের যাতনা

০১ লা মে, ২০১২ সকাল ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮৩ থেকে ২০১২ পর্যন্ত—এই দীর্ঘ ২৯ বছরের পথ পরিক্রমায় দেশের পোশাক শিল্প আজ একটা বটবৃক্ষে পরিণত হয়েছে। চট্টগ্রামের দক্ষিণ হালিশহরের একটি ইপিজেড থেকে এখন দেশে ইপিজেডের সংখ্যা ১৮টি। এই ১৮টি ইপিজেড ও এর বাইরে অবস্থিত পোশাক কারখানার সংখ্যা এখন ৪০০০ অতিক্রম করেছে। ২৫,০০,০০০ শ্রমিক এই সেক্টরে শ্রম দিচ্ছে। এই শিল্পের বিকাশের জন্য সরকার অনেকগুলো সুবিধা দিয়ে রেখেছেন গার্মেন্টস মালিকদের। মেশিন, যন্ত্রপাতি, কাপড়, সুতা, এক্সেসরিজসহ গার্মেন্টস সংশ্লিষ্ট সবকিছু সংগ্রহ, আমদানি ও রফতানিতে একগুচ্ছ সুবিধা দীর্ঘকাল ধরে ভোগ করছেন গার্মেন্টস মালিকপক্ষ। এর পরে যোগ হয়েছে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ। দীর্ঘকালব্যাপী নির্যাতিত গার্মেন্টস শ্রমিকদের তীব্র আন্দোলনের মুখে সরকার ২০০৬ সালের বিরাজিত শ্রম আইন সংশোধন করেন এবং গার্মেন্টস শ্রমিকদের জন্য নতুন মজুরি স্কেল ঘোষণা করেছেন। নতুন মজুরি স্কেল ঘোষণা ও বাস্তবায়নে চুক্তি করলেও গার্মেন্টস মালিকরা তাতেও শুভংকরের ফাঁকির আশ্রয় নিয়েছেন। ব্যাংক থেকে ঋণ নিলে একজন সাধারণ গ্রাহককে ১৮% সুদ দিতে হয়। সেই জায়গায় গার্মেন্টস মালিকরা মাত্র ৭% সুদে ঋণ পান।

নতুন প্রণীত শ্রম আইনে বলা হয়েছে যে, কোম্পানির মোট মুনাফার ৫ শতাংশ শ্রমিকদেরকে দিতে হবে। এখন গার্মেন্টস মালিকরা শ্রম আইনের এই ধারাটি বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছেন। দৈনিক ১২-১৪ ঘণ্টা অমানুষিক পরিশ্রম করে একজন গার্মেন্টস শ্রমিক যে বেতন পান তাতে একজন মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। ঘর ভাড়া ও দুই বেলা খাবার জোটাতেই বেতনের পুরোটা শেষ হয়ে যায়। বাড়িতে মাস শেষে মা-বাবার কাছে কিছু টাকা পাঠানো এবং একটি ভালো জামা তৈরির জন্য ওভারটাইমে ডিউটি করে অনেক শ্রমিক। তারপরও মাস শেষে ঐ শ্রমিকরা ন্যায্য ওভারটাইমের টাকাটাও ঠিকমতো পায় না। তাই সময় এসেছে আজ নতুন করে ভাবার, সিদ্ধান্ত নেবার এবং বাস্তবায়নের।

মে দিবস শ্রমিকদের দিবস। এই দিনেও অনেক কারখানার মালিক কারখানা খোলা রেখে জরুরি শিপমেন্টের দোহাই দিয়ে শ্রমিকদের খাটিয়ে নেন। তাই পোস্টার, ব্যানার, লিফলেট, সভা সেমিনার আর মিছিলের মতো লোক দেখানো ও পত্রিকায় ছবি উঠানোর মতো কর্মসূচি বাদ দিয়ে প্রকৃত অর্থেই এদেশের ৭৬ ভাগ বৈদেশিক আয়ের যোগানদাতা গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম সুবিধাগুলো নিশ্চিত করে,পরিবর্তিত শ্রম আইনের বাস্তবায়ন এবং ন্যূনতম মজুরি ৫০০০ টাকা নির্ধারণ ও বাস্তবায়ন করে শ্রমিকদের স্বাভাবিক জীবনযাপনে সহায়তার জন্য কর্তিপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। এটাই মে দিবসের প্রাক্কালে একান্ত কামনা।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১২ সকাল ৮:২৫
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×