আফগানিস্তানে ব্র্যাক কর্মকর্তা নিহত
০৪ ঠা মে, ২০১২ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ঘোর প্রদেশে জঙ্গি হামলায় বাংলাদেশের বেসরকারি সংস্থা ব্র্যাকের একজন বাংলাদেশি কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পুলিশ এ কথা জানায়। দেশটির বার্তা সংস্থা পাজওক আফগান নিউজে খবরটি প্রকাশিত হয়।
ভারপ্রাপ্ত পুলিশপ্রধান কর্নেল মুর্তাজা মুসলেহ বার্তা সংস্থাটিকে বলেছেন, নিহত ব্যক্তির নাম মহিউদ্দিন। ঘোর প্রদেশের রাজধানী চাঘচারানে ব্র্যাকের কার্যালয়ে খুব ভোরে তালেবান জঙ্গিরা অতর্কিতে হামলা চালায়। তিনি বলেন, সামিউল হক নামের অপর এক বাংলাদেশি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় আহত এক হামলাকারীকে আটক করা হয়েছে। গোয়েন্দা বিভাগের একটি অতিথি ভবন থেকে ব্র্যাকের ওই কার্যালয় প্রায় ৫০০ মিটার দূরে।
সামিউল হক বলেন, হামলাকারীরা তাদের আটকে বন্দী সহযোগীদের মুক্তির দাবিতে জিম্মি করতে চেয়েছিল। তিনি বলেন, ‘ব্র্যাক কার্যালয়ের প্রধান ঘটনাস্থলেই নিহত হন। হামলাকারীরা ভবনে প্রবেশের পর আমি পালিয়ে যেতে সক্ষম হই।’ তিনি জানান, মহিউদ্দিনের রুমে আফগানিস্তানের একজন কর্মী থাকতেন। তিনি অক্ষত বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন