somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্পেন - জার্মানি সেমি-ফাইনাল! কে জিতবে?

০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেষ পর্যন্ত স্পেন - জার্মানি সেমি-ফাইনাল! কে জিতবে?

দুই দলের খেলা এই পর্যন্ত দেখার পর মন বলছে জার্মানির জয়ের সম্ভাবনা বেশি। ওদের এই দল তারুণ্যদীপ্ত, কিন্তু ঠান্ডা মাথায় নিজেদের কাজটা করতে জানে। কোন পরিস্হিতিতেই বিচলিত হয় না, একটু সুযোগ পেলেই ভয়াল প্রতি-আক্রমণ করে গোল আদায়ে এরা সিদ্ধহস্ত। নিজেদের মধ্যে চমৎকার বোঝাপড়া করে যখন ওরা আক্রমণে যায় তখন বিশ্বের সেরা রক্ষণভাগও কেঁপে উঠে। জন টেরির মত বিশ্বসেরা রক্ষণসৈনিক যখন ওদের কাছে অসহায় হয়ে পড়ে তখন বুঝা যায় এরা আসলে কতটা ভয়ংকর!

কিন্তু তবু মন কেন স্পেনকে সমর্থন করে!? কারণটা হয়তোবা নিহিত সুন্দরের প্রতি মানুষের আজন্ম টানের মধ্যে। জাভি, ইনিয়েস্তা, আলোনসো, ভিয়ারা যেভাবে একটু একটু করে ফুল ছড়াতে ছড়াতে আক্রমনে যায় সেটা দেখে কোন সৌন্দর্যপিয়াসী ফুটবল প্রেমিকের বুকে নাচন জাগে না? রক্ষণে দুই প্রান্তের রামোস, পুয়েলরা বারবার মনে করিয়ে দেয় রবার্তো কার্লোস আর কাফুকে। গোলরক্ষক ইকার ক্যাসিয়াস সন্দেহাতীত ভাবেই বিশ্বকাপে টিকে থাকা দলগুলোর মধ্যকার সেরা। শুধু যদি তোরেসের ফর্মটা থাকত! কে আটকাত এই টিমকে?

এই লেখার শুরুর দিকেই বলেছি যে 'মন বলছে জার্মানির জয়ের সম্ভাবনা বেশি'। তবু কেন সেই মন আবার সম্ভাব্য পরাজিতকেই সমর্থন করে? এ প্রশ্নের উত্তর আমি নিজেও জানি না। মানুষের মন এক বিচিত্র জিনিস, কখনো কখনো সে বড়ই রহস্যময়!

অপেক্ষায় থাকলাম একটি জমজমাট ম্যাচের। আশায় রইলাম স্পেনের জয়ের জন্য। ব্রাজিল গেল, আর্জেন্টিনা গেল, ফুটবল ঈশ্বর আর কতক্ষণ মুখ ঘুরিয়ে থাকবে সুন্দর ফুটবলের উপর থেকে? অনেক তো হল, এবার তার মুখ এদিকে ফেরানোর পালা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×