somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজয়ের ৪০ বছর; কি দেখলে আপনার মনে হয় যে আমরা স্বাধীন?

২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৪০ বছর হয়ে গেল !! ৪০ বছর আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধ আর বিজয়ের। কিন্তু এই ৪০ বছর পার করে এসেও মনে কি হয় যে আমরা স্বাধীন? বিএসএফ যখন গুলি করে সীমান্তে পাখির মত আমাদের হত্যা করে, অথবা কোন দাতা সংস্থার চাপে পড়ে সরকার যখন জ্বালানি তেল বা বিদ্যুতের দাম বাড়ায় তখন কি মনে হয় আমরা স্বাধীন? আমাদেরই কিছু তরুণ-তরুণী যখন আমাদের দেশের বিপক্ষে, দেশের মাটিতে বসেই পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করে তখন কি মনে হয় আমরা স্বাধীন? গওহর রিজভীর মত উপদেষ্টাকে দেখে কি মনে হয় সে একটি স্বাধীন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে?

এত কিছুর পরেও কিন্তু কিছু জিনিস আছে যা দেখলে আমার মনে হয় আমরা স্বাধীন দেশ, স্বাধীন জাতি !! আমাদেরও অধিকার এবং সামর্থ্য আছে অন্য দেশের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর।

কলার উঁচু করে, ব্যাটসম্যানের চোখে চোখ রেখে মাশরাফি যখন বল করার জন্য দৌড়ে যেত, ওর সেই প্রথম দিনগুলিতে, তখন ওকে দেখে আমার মনে হত, আমরা স্বাধীন !!

মুসা ইব্রাহিম যখন প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলো, তখন আমার মনে হয়েছিল, আমরা স্বাধীন !!

২০০১ সালে আমাদের বিডিআর যখন রৌমারি সীমান্তে বিএসএফের আগ্রাসনের পাল্টা সমুচিত জবাব দিয়েছিল, যার ফলে বিএসএফ তাদের ১৬ জন সদস্যের লাশ পেছনে রেখে পালিয়ে গিয়েছিল, তখন আমার মনে হয়েছিল, আমরাও স্বাধীন !!

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে যখন আমাদের জাতীয় সংগীত বেজে উঠেছিল, তখন মনে হয়েছিল, আমরা স্বাধীন !!

২১শে ফেব্রুয়ারীর প্রভাতফেরী বা ১লা বৈশাখের উৎসব দেখলে মনে হয়, আমরা স্বাধীন !!

সাকিব আল হাসান, বিশ্বের ১ নম্বর অলরাউন্ডারকে দেখলে মনে হয়, আমরা স্বাধীন !!

বিশ্বের সবচেয়ে লোভনীয় জায়গায় থাকার হাতছানি উপেক্ষা করে হুমায়ুন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল ও এরকম নাম না জানা অনেকে যখন দেশে চলে আসে, তখন মনে হয় আমরা স্বাধীন, আমাদেরও থাকার জন্য একটা ছোট্ট সুন্দর দেশ আছে !!

এখন হয়তো মনে আসছে না, তবে এরকম আরও অনেক ছোট ছোট জিনিস দেখলেই মনে হয় আমরা এই পৃথিবীর বুকে একটি স্বাধীন দেশ, স্বাধীন জাতি !!

আপনার কি দেখলে মনে হয় যে আমরা স্বাধীন?
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×