Director: Frank Darabon
Genre : Crime | Drama
জানি মুভিটি বেশির ভাগ সিনেমা প্রেমিক-ই দেখে ফেলেছেন তারপর জাস্ট মনের তৃপ্তি মেটানোর জন্য কিছু কথা লিখলাম…
একজন মানুষকে যদি বিনা দোষে শাস্তি দেয়া হয় তাহলে ব্যাপারটা মেনে নেয়া খুব কঠিন… কিন্তু ব্যাপারটা আরো কঠিন মনে হবে যখন ঐ শাস্তি তার স্বাধিনতাকে কেড়ে নিবে… যখন স্বাধীনতাকে সীমাবদ্ধ করে দেয়া হবে চারদেয়ালের মাঝে…বিছিন্ন করে দেয়া হবে পৃথিবীর সাথে…যেখানে একটু সহানুভূতি দেখানোর মানুষ পাওয়া দুষ্কর… সময় আরো কঠিন হয়ে পড়বে যখন উপোরক্ত বিষয় গুলোর সাথে জীবনে একটি বিশাল সময় অতিবাহিত করার পর… ঐ চারদেয়ালের সাথে মানিয়ে নেয়ার পর… একদিন আপনাকে ছেড়ে দেয়া হবে পৃথিবীর বুকে… তখন আপনি কি করবেন…!!! তখন আপনি নিজেকে কোনো পৃথিবীর মানুষ বলে দাবি করতে পারবেন নাহ… কারণ ৪০/৫০ বছর আগে আপনি পৃথিবীকে যে পরিস্থিতিতে দেখে এসেছেন সেই পৃথিবী আর আগের মতো নেই… কিন্তু আপনি…!!!! আপনি আগের মতো-ই আছেন… তখন শুধু একটি জিনিসের অপেক্ষায় থাকবেন আপনি… আর তা হলো “মৃত্যু”… কিন্তু এখানেও ভাগ্য আপনার সাথে নতুন খেলা খেলবে… তখন মৃত্যুও আপনার কাছে আসবে নাহ…
কিন্তু আপনি ঐ চারদেয়ালের মধ্যে প্রবেশ করার পর যখন এর পৈশাচিকতা সম্পর্কে জানতে পারবেন তখন আপনি মরিয়া হয়ে উঠবেন মুক্ত হওয়ার জন্য…
এই রকম-ই প্লট নিয়ে পরিচালক Frank Darabont নির্মাণ করেছেন “The Shawshank Redemption” … এক নিঃশ্বাসে বলবো “অসাধারণ” মেকিং… তার সাথে চিত্রায়ন আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারিশমা… আর মুভিটি সব’চে প্রশংসনীয় দিক হচ্ছে ওস্তাদ মরগান ফ্রিম্যানের অনবদ্য+জাদুকরী অভিনয়… আর সব’চে মজার ব্যাপার হলো টম রবিন্স মুভির নায়ক হলেও মরগান ফ্রিম্যান এই মুভি লিড রোলের জন্য অস্কারের নমিনেশন পান… রবিন্সও খুব ভালো অভিনয় করেছেন…
মুভিটির ডায়ালগ ছিলোও “superb”…
আমার প্রিয় কিছু ডায়ালগ…
# Get busy living, or get busy dying
# Andy: What about you? What are you in here for?
Red: Murder, same as you.
Andy : Innocent?
Red: [shakes his head] Only guilty man in Shawshank.
# hope is a good thing. maybe the best of good things. and no good thing ever dies…
মুভিটি এখন আইএমডিবি তে সেরা ২৫০টি মুভির মধ্যে এক নাম্বারে অবস্থান করছে…
আরো একটি মজার তথ্য শেয়ার করি, শেষে যখন এন্ডি পাইপ দিয়ে বের হয় তখন যে কালো, বিশ্রি টাইপ কিছু একটা আমরা দেখেসি ঐটা আসলে গলিত চকলেট… যার ঘ্রাণ এখন শশাঙ্কের সেটে গেলে পাওয়া যায়…

সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



