অর্থাৎ, ঈমানী কথা আলোচনা করতে থাকো , কেননা নিশ্চয় ঈমানী আলোচনা মুমিনদের উপকারে আসবে। সূরা যারিয়াত, আয়াতঃ ৫৫
আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বস্তুতঃ আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে, তাদের প্রার্থনা কবুল করে নেই, যখন আমার কাছে প্রার্থনা করে। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য। যাতে তারা সৎপথে আসতে পারে। --সূরা আল বাক্বারাহ -১৮৬
আনাস বিন মালেক রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: কেয়ামতের দিন পৃথিবীর সবচেয়ে ধনবান সূখী ব্যক্তিকে উপস্থিত করা হবে। তাকে জাহান্নামে একটি চোবানি দিয়ে উঠানো হবে। অত:পর তাকে প্রশ্ন করা হবে, তুমি কি কখনো কল্যাণ দেখেছো? তুমি কি কখনো সুখ-শান্তি পেয়েছো? সে উত্তরে বলবে, না আল্লাহর শপথ! হে প্রভূ।
এরপর পৃথিবীর সবচেয়ে হতভ্যাগ্য ও দরিদ্র লোকটিকে উপস্থিত করা হবে। যে জান্নাত লাভ করেছে। তাকে জান্নাতে একটি চুবানি দেয়া হবে। অত:পর তাকে প্রশ্ন করা হবে, তুমি কি কখনো অভাব দেখেছো? তুমি কি কখনো কষ্টে পতিত হয়েছিলে? সে উত্তরে বলবে, না, আল্লাহর শপথ হে প্রভূ! আমি পৃথিবীতে কখনো কষ্ট দেখেনি। কখনো বিপদে পড়িনি। --মুসলিম
আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক সৃষ্টি হবে, যারা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল সাব্যস্ত করবে।-সহীহ বুখারী
“যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার উপর আল্লাহ্ জান্নাত হারাম করেছেন। তার বাসস্থান জাহান্নাম আর এরূপ যালেমদের কোন সাহায্যকারী নেই।” -সূরা মায়েদাহ্, আয়াত ৭২
ছবিগুলো ফেইসবুক পেইজটির এই লিঙ্ক থেকে নেয়া
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




