somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিভিন্ন ধরনের গুগল বট এবং এগুলো যেভাবে কাজ করে

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইন্টারনেট দুনিয়ার বস এবং সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল প্রতিদিন লক্ষ লক্ষ পেইজ ইন্ডেক্স করে চলেছে। এই কাজে বিশেষ ধরনের গুগল এলগরিদম ব্যবহৃত হয় যাকে বলা হয় গুগল বট বা স্পাইডার। এইসব বট বিভিন্ন ওয়েব সাইটে থাকা লিংক ধরে নতুন নতুন পেইজ ক্রল করে এবং তারপর গুগলের ডাটাবেজে ইন্ডেক্সড করে। গুগল বিভিন্ন ধরনের বট ব্যবহার করে এই কাজটি সম্পাদন করে থাকে। আসুন সেই বটগুলো সম্পর্কে কিছুটা জানা যাক …

গুগল বট
এই বট ব্যবহার করে ইন্টারনেটে ছড়িয়ে থাকা নতুন পেইজগুলো খুঁজে বের করা হয়। এই বট দুই ধরনের। যথাঃ

ডীপ বটঃ ডীপ বট ইন্টারনেটের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সব ধরনের কন্টেন্ট ক্রল করে ইন্ডেক্সড করে। প্রতিটি পেইজের বিস্তারিত তথ্যও এটি সংগ্রহ করে।

ফ্রেশ বটঃ ফ্রেশ বট ইন্টারনেটে নতুন তথ্যের খোঁজে থাকে। এটি ইতোমধ্যে ইন্ডেক্স করা তথ্যগুলো ক্রল করে নতুন এবং হালনাগাদ তথ্য খুঁজে বের করে।

মিডিয়া বট
আপনি হয়তো দেখে থাকবেন বিভিন্ন ধরনের ওয়েব পেইজে বিষয়বস্তুর সাথে মিল রেখে গুগল বিজ্ঞাপন(এডসেন্স) প্রদর্শন করে। মিডিয়া বট এর সাহায্যে গুগল এই কাজটি করে থাকে। যে সকল পেইজে এডসেন্স এর বিজ্ঞাপন রয়েছে সেইসব পেইজ ক্রল করে মিডিয়া বট এবং কন্টেন্ট এর সাথে মিলিয়ে বিজ্ঞাপন নির্ধারন করে।

ইমেজ বট
নতুন ইমেজ সন্ধান করে সেগুলো গুগলের ইমেজ সার্চ এ যুক্ত করার জন্য ব্যবহৃত হয় ইমেজ বট। ইমেজের নাম, পেইজ টাইটেল ইত্যাদি বিচার করে ইমেজগুলোকে র‌্যাংক করা হয়। গুগল ইমেজ সার্চ থেকে কিছু অতিরিক্ত ভিজিটর পেতে চাইলে ইমেজগুলোকে প্রয়োজনমত টুইক করতে হয়।

বিজ্ঞাপন বট
এই বটটি গুগলের নিয়মিত ইন্ডেক্সিং এর অংশ নয়। গুগল এডওয়ার্ড এর বিজ্ঞাপন প্রদর্শনের জন্য পেইজের মান নির্ধারনের কাজে ব্যবহারের জন্য গত বছর আবির্ভাব হয় এই বটের। বিজ্ঞাপনের বিড অনুযায়ী মানসম্মত ওয়েব সাইট এবং কন্টেন্ট খুঁজে বের করে বিজ্ঞাপন বট। নিজের সাইটে ভালো এবং হাই-পেইং বিজ্ঞাপন পেতে বিজ্ঞাপন বটকে পূর্ন এক্সেস দেয়া উচিৎ।

সার্চ ইঞ্জিনে নিজের সাইটকে আরও বেশি দৃশ্যমান করে তুলতে গুগলের সব ধরনের বটকে পূর্ন এক্সেস দেয়া উচিৎ। সাইট ডেভেলপিং এর ক্ষেত্রে এমন কিছু করা উচিৎ নয়, যাতে করে পেইজ ক্রল করতে বটের সমস্যা হয়। ওয়েব সাইটের একটি সাইট ম্যাপ তৈরি করা যায় যা ইন্ডেক্সিং এ সহায়তা করবে। তবে সার্চ ইঞ্জিনে ভালো র‌্যাংক পেতে হলে আপডেটেড ফ্রেশ কন্টেন্ট এবং ব্যাকলিংক এর গুরুত্বই সবচেয়ে বেশি।

পূর্ব প্রকাশিত
বিজ্ঞান প্রযুক্তি.com
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×