somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমা ও সহিষ্ণুতার প্রতীক মহানবী (সা.)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাসুলুল্লাহ (সা.) ছিলেন ক্ষমা ও সহিষ্ণুতার আধার। তার ব্যবহারে ছিল অপরিসীম কোমল ও স্নিগ্ধতা। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহর রহমতে আপনি তাদের প্রতি কোমল-হৃদয় হয়েছেন। আপনি যদি রুঢ় ও কঠিন-হৃদয় হতেন তাহলে তারা আপনার চারপাশ থেকে সরে যেত। কাজেই তাদেরকে ক্ষমা করতে থাকুন এবং তাদের জন্য মাগফিরাত কামনা করুন।’ (সূরা আলে ইমরান-১৫৯) ক্ষমা ও সহিষ্ণুতার ফজিলত উল্লেখ করে রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, ‘ক্ষমার কারণে আল্লাহ কেবল মর্যাদাই বৃদ্ধি করেন। আর যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তার সম্মান অবশ্যই বৃদ্ধি করে দেন।’ (মুসলিম) অন্য হাদিসে আছে, ‘যে তোমার প্রতি ক্রোধ প্রকাশ করে তুমি তার মোকাবেলায় সবর কর। যে তোমার সঙ্গে মূর্খতার আচরণ করে তুমি তার প্রতি সহনশীল হও। আর যে তোমাকে জ্বালাতন করে তুমি তাকে ক্ষমা কর।’ (তাফসিরে মাযহারী)

ক্ষমা ও সহিষ্ণুতার সৌন্দর্যে রাসুলুল্লাহর (সা.) জীবন ছিল ভরপুর। এ সৌন্দর্য ও আদর্শের দ্বারাই তিনি ভুবন জয় করেছেন। নবীজীর সহনশীলতার বর্ণনা দিতে গিয়ে তার খাদেম হযরত আনাস (রা.) বলেন, আমি আমি দশ বছর ধরে আল্লাহর রাসুলের খেদমত করেছি। এই সুদীর্ঘ সময়ে তিনি আমার কোনো আচরণে বিরক্ত হয়ে কখনও উহ বলেননি এবং কখনও বলেননি যে, অমুক কাজটি কেন করলে? অমুক কাজটি কেন করলে না? (মুসলিম) মহানবী (সা.) এর সুদীর্ঘ সান্নিধ্যপ্রাপ্ত চাচাত ভাই হযরত আলী (রা.) তার মহান চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন, রাসুলুল্লাহ (সা.) মন্দের বদলা মন্দের দ্বারা দিতেন না। বরং ক্ষমা ও মাফ করতেন। তিনি কখনও কারো ওপর হাত তুলেননি একমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া। কখনও কোনো খাদেম কিংবা মহিলার ওপর হাত উঠাননি। কোনো প্রকার জুলুমের প্রতিশোধ নিতে কেউ তাকে কখনও দেখেনি, যতক্ষণ না কেউ আল্লাহর নির্ধারিত হুদুদ বা সীমারেখা লঙ্ঘন করেছে। যখন আল্লাহর কোনো হুকুম লঙ্ঘিত হতো তখন তিনি সবচেয়ে বেশি ক্রোধান্বিত হতেন। (শামায়েলে তিরমিযি)

শুধু মুসলমান নয় অমুসলিমদের প্রতিও রাসূলুল্লাহর (সা.) ক্ষমা ও সহিষ্ণুতার সৌন্দর্য ছিল সমানভাবে কার্যকর। ইসলামের ঘোর শত্রুরাও তার আচরণের এ সৌন্দর্যের কারণে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। মক্কা বিজয়ের ঐতিহাসিক মুহূর্তে একচ্ছত্র শক্তির অধিকারী রাসূলুল্লাহর (সা.) দিকে সবার দৃষ্টি ছিল-না জানি আজ তিনি কী প্রতিশোধ নেন। ভয়ে ও আতঙ্কে সবাই ছিল তটস্থ। কিন্তু না, মানবতার নবী ক্ষমা ও সহিষ্ণুতার মূর্ত প্রতীক কারো কোনো প্রতিশোধ নেননি। সবাইকে বিস্মিয় করে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দেন। ইসলামের বিরুদ্ধে লড়াকু প্রধান সেনাপতি আবু সুফিয়ানকে (রা.) শুধু ক্ষমাই করে দেননি বরং বিশেষ সম্মানে ভূষিত করেন। যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে তাদেরকেও নিরাপত্তা দেয়া হয়। তায়েফবাসীর কাছ থেকে প্রিয়নবী (সা.) নিষ্ঠুর ও অমানবিক আচরণ পাওয়া সত্ত্বেও কোনো বদদোয়া করেননি। পাহাড়চাপা দিয়ে তাদেরকে নির্মূল করে দেয়ার অনুমতি প্রার্থনা করেছিলেন হযরত জিবরাইল (আ.)। কিন্তু অনুমতি মিলেনি রহমতের নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহর (সা.) কাছ থেকে।

ইসলাম ক্ষমা ও সহিষ্ণুতার যে নজীর পেশ করেছে তার কোনো তুলনা হয় না। ইসলামের কাছে আদর্শের শক্তিটাই বড় শক্তি। অন্যকে সহ্য করতে পারাই সবচেয়ে বড় বীরত্ব। সামাজিক সহাবস্থানে সম্পর্কের টানাপোড়েন হতেই পারে। অসংলগ্ন ও অবাঞ্ছিত কিছু আচরণের কারণে সামাজিক শৃঙ্খলায় মাঝে মধ্যে ব্যাঘাত ঘটাও বিচিত্র কিছু নয়। তবে এসব মুহূর্তে নিজেকে সংযত রাখা, বাড়াবাড়ি না করে ধৈর্য, ক্ষমা ও সহিষ্ণুতার পথ অবলম্বন করা ইসলামের শিক্ষা। রাসূলুল্লাহ (সা.) এর আজীবনের মিশন ছিল শান্তি-সৌহার্দ্যর স্থিতিশীল সমাজ প্রতিষ্ঠা। মহানবীর (সা.) কাঙ্ক্ষিত সেই সমাজ বিনির্মাণে সিরাতুন্নবীর এ মোবারক মাসে আসুন আমরা তৎপর হই।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×