বাংলাদেশে নিবন্ধনকৃত এন জি ও(NGO) এর সংখ্যা ৫৮,০০০ ।৫৮,০০০ NGO উন্নয়নের ধোঁয়া তুলে নিজেদের পকেট ভারী করে চলেছে।
বাংলাদেশে পতিতাবৃত্তির সাথে জড়িত নারীদের সংখ্যা ১০০০০০।NGO গুলোর প্রতিটা যদি পতিতাবৃত্তির সাথে জড়িত দুইজন নারীর দায়িত্ব নেয় তাহলে পতিতাবৃত্তি বিলুপ্ত হয়ে যাবে।কিন্তু না আমরা গোল টেবিল বৈঠকে বিশ্বাসী জাতি।তাই পতিতাবৃত্তি নির্মূল নিয়ে হাজার হাজার গোল টেবিল বৈঠক হচ্ছে,কিন্তু এর কোন সমাধান হচ্ছেনা।এটা তো সোনার ডিম দেয়া হাস।এটা সমাধান করলে কি নিয়ে আলোচনা করব। আলোচনা শেষে আলোচকবৃন্দ কঠিন ভুরিভুজ করে তৃপ্তির ডেকুর তুলেন।অনেক আলোচনা সভা শেষে আবার আলোচকবৃন্দের হাতে একটি খাম ধরিয়ে দেয়া হয়।আলোচকেরা খাম টিপে কল্পনা করেন খামের ভেতর কত টাকা থাকতে পারে।
আমাদের দেশে দারিদ্র্য বিমোচন নিয়ে যতগুলো আলোচনা সভা হয়েছে এবং তাতে যে পরিমাণ টাকা ব্যয় করা হয়েছে, তা দিয়ে মনে হয় দারিদ্র্য দূর করা যেত।
দারিদ্র্য যে পন্য হতে পারে এবং তা রপ্তানি করে যে বিশাল টাকা আয় করা সম্ভব তা আমাদের দেশের NGO গুলো ভালভাবেই প্রমান করেছে।
এগিয়ে যাক NGO মানবতাবাদ।
যাই হোক আমিও নিজেকে গোল টেবিল বৈঠকের ভাবা শুরু করেছি।কথার সমাপ্তি টানলাম।বলেই আমার দায়িত্ব শেষ।আপনারা একটু দেখবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




