somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ ঘৃণার গল্প ও বৃদ্ধ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রৌদ্রের উত্তাপ বাড়ছে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রিকশাটা। গায়ের সবটুকু শক্তি দিয়ে প্যাডেল চাপছেন বৃদ্ধ রিকশা চালক। পিচঢালা রাজপথ লজ্জায় গুঁটিয়ে যাচ্ছে বৃদ্ধ রিকশাচালকের কষ্ট দেখে।
প্রতিবার যখন প্যাডেলে চাপ দিচ্ছেন, বাঁকানো পিঠ আরও বাঁকা হয়ে যায়। নিজেকে খুবই ক্ষুদ্র মনে হয়।

সত্তর বছরের একজন লোক রিকশা চালাতে পারবে? প্রতিদিন দেখি এই বৃদ্ধ রিকশাচালক তার রিকশা নিয়ে বসে আছেন। কেউই তাঁর রিকশায় উঠে না। মানবিকতাবোধ ব্যাপারটা কিছু হলেও তো মানুষের মাঝে বেঁচে আছে। আমিও উঠতাম না। কিন্তু একটা জিনিস ভেবে না উঠে পারলাম না।
আমি ঐ বৃদ্ধ লোককে কিছু টাকা সাহায্য দিতে চেয়েছিলাম, উনি বললেন, "বাবা আমাকে টাকা দান না করে, তুমি আমার রিকশায় উঠো, তাহলেই হবে।"
আমি আর না করতে পারিনি। আমি তাঁর আত্মসম্মানবোধের কাছে হেরে গিয়েছি।

আমরা আগাচ্ছি। মাঝে মাঝে টুক টাক কথা হচ্ছে। জীবনের গল্প বলছেন, জীবনে হেরে যাওয়া কিংবা জিতে যাওয়ার গল্প বলছেন।
রাস্তার পাশের দোকান থেকে ভেসে আসছে উদ্দাম হিন্দি গানের শব্দ। আমরা এগিয়ে যাচ্ছি। রিকশার চাকার ঘর্ষণের শব্দ ঢেকে দিচ্ছে হিন্দি গান।
"চাচা, রিকশা কি আপনার নিজের?" আমি জিজ্ঞেস করি।
"জি বাবা, রিকশা আমার নিজের।শুধু কর্পোরেশনের টাকা দিতে হয়" চাচা উত্তর দেন।
"প্রতিদিন সিটি কর্পোরেশনকে কত দিতে হয়?"
"ত্রিশ টাকা।"
"বাকি যে টাকা থাকে, তাতে আপনার চলে?"
"আল্লাহর রহমতে চলে যায়।"
আমি রিকশায় বসে আকাশ দেখার চেষ্টা করি। দেখি সু উচ্চ ভবন আকাশকে ঢেকে দিয়েছে। আমি দৃষ্টি ফিরিয়ে মাটির দিকে নিয়ে আসি।

রিকশা চলছে। একটা মিছিল এগিয়ে আসছে। আমরা এক পাশে সরে দাড়াই। পথ আজ তাদের দখলে, পথ আজ নষ্টদের দখলে।
মিছিল চলে যায়, রেখে যায় একরাশ জিন্দাবাদ আর কিছু তৈলাক্ত করতালি। আমি চাচাকে বলি এই জায়গাটুকু দ্রুত পার হওয়ার জন্য। বৃদ্ধ রিকশাচালকের পিঠ বাকা হয়ে আছে। জীবনকে হারিয়ে দিয়ে, সৃষ্টিকর্তাকে হারিয়ে দিয়ে উদ্দাম গতিতে এগিয়ে চলছে রিকশা।
যদিও জীবন এইসব সস্তা মানবিকতাবোধের ধার ধারেনা। মনে করুন তো আপনি আমি কিভাবে বেঁড়ে উঠেছি। এক অসুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা বড় হয়েছি। সমাজ বারবার মনে করিয়ে দেয়, এখানে যোগ্যরাই ঠিকে থাকে।

রিকশা এগিয়ে চলছে। বৃদ্ধ রিকশাওয়ালার জামা ঘামে ভিজে শরীরের সাথে লেপটে গেছে। সবকিছুই এভাবে একে অপরের সাথে মিশে যাবে, ন্যায় এর সাথে অন্যায়, জীবনের সাথে মৃত্যু। অন্যন্য রিকশায় যাওয়া মেয়েদের দিকে তাকাই। রিকশাওয়ালা হাপাচ্ছেন। রিকশা এগিয়ে চলেছে। যেভাবেই হোক গন্তব্যে পৌছাতে হবে।

বিভিন্ন ধরনের দোয়া প্রার্থীদের ব্যানারে রাস্তার চারপাশ ঢেকে গেছে। সবার দোয়া প্রয়োজন। সবাই কে এগিয়ে যেতে হবে ।সবার জন্য তাই আমরা দোয়া করব।

রিকশা এসে গন্তব্যে পৌছায়। আমি ভাড়া পরিশোধ করি। রিকশাওয়ালা বৃদ্ধ রিকশার উপর বসে অপেক্ষা করেন নতুন যাত্রীর জন্য। কোন নতুন গন্তব্যের জন্য।

অনেকদিন পর আবার সেই বৃদ্ধ লোকের সাথে দেখা। তিনি বিভিন্ন জনের কাছে সাহায্য চাচ্ছেন। আমি উনার কাছে যাই।
"চাচা কেমন আছেন?"
"ভালো।"
"আপনার রিকশা কোথায়?"
" পুড়িয়ে ফেলেছে।"
"কি?"
"হরতালের দিন এখানে রিকশা নিয়ে বসে ছিলাম। কয়েকজন এসে আমাকে তাড়িয়ে দিয়ে রিকশাটায় আগুন ধরিয়ে দেয়।"
চাচার চোখে পানি টলমল করছে। আমি অনুভব করলাম আমার চোখও ভিজে যাচ্ছে। আমি পকেটে যা ছিল তা চাচাকে দিয়ে সেখান থেকে চলে আসলাম।
আমি জানি ওরা শুধু রিকশাটা পোড়ায়নি, ওরা পুরো সভ্যতাকেই পুড়িয়ে দিয়েছে। আমরা বেঁচে থাকবো এভাবেই, বেঁচে থাকতে ইচ্ছে করে অনন্তকাল। কিন্তু ঐ বৃদ্ধের ঘৃণা অনন্তকালকে ধ্বংস করে দেবে দ্রুতই।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×