মুঠোগল্পঃ দৈহিক বিষয়
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সকালে ঘুম থেকে উঠেই হাসান বারান্দায় বসে থাকে। এ সময় তার ছোট ভাইয়ের বউ গোসল করে ঘরে ফিরে। হাসান এই দৃশ্যটা দেখার জন্যই প্রতিদিন বসে থাকে। তার রক্তে ঝনঝন আওয়াজ হয়। অনেকটা কাচের জিনিসপত্র ভাংলে যেমন আওয়াজ হয় তেমনি। হাসান একটি দুঃসপ্নের ভেতর জেগে উঠে, সপ্ন খুঁজতে থাকে।
গত কয়েকদিন ধরে খাবার নিয়ে হাসান ঝামেলা করছে। তার ছোট তিনটি ভাই বিয়ে করেছে, অথচ তাকে বিয়ে করানো হচ্ছেনা। তার মা তাকে বোঝান , 'পাত্রী খোঁজা হচ্ছে, শ্রীঘ্রই তোর বিয়ে দিব'। সে বিশ্বাসের দৃষ্টিতে তার মায়ের দিকে তাকায়। সে সপ্ন দেখতে থাকে, একটি মেয়ের সপ্ন , যে ভেজা চুলে তার সামনে এসে দাড়াবে। অনন্ত রাতগুলো , অনন্ত দিনগুলো কাটিয়ে দিবে তার পাশে।
হাসান বারান্দায় এসে বসে। তার ছোট ভাইয়ের বউটি তার সামনে দিয়ে যায়। হাসান নিজের শীর্ণ হাত আর পাগুলোর দিকে তাকায়। সে হামাগুড়ি দিয়ে ঘরের ভিতর প্রবেশ করে। তার অচল হাত পা গুলোকে সে স্পর্শ করে। তার চোখ বেয়ে জলধারা নেমে আসছে। সে শুনতে থাকে অদ্ভূত এক ঝনঝন আওয়াজ। কোন এক গভীরে কিছু যেন ভেঙ্গে পড়ছে। হাসান নিজের ভিতর কান পাতে। হাসান শুনতে থাকে এক অবিরাম ভাঙণের শব্দ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?
ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের...
...বাকিটুকু পড়ুন
(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)
ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।
এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল
করিম গ্লোবাল টাওয়ার।
আর...
...বাকিটুকু পড়ুন
এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:...
...বাকিটুকু পড়ুন
সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের...
...বাকিটুকু পড়ুন