মুঠোগল্পঃ আকাশ দেখা
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোন তরুণীর চোখে আকাশ দেখেছেন? এই প্রথম আমি এক তরুণীর চোখে আকাশ দেখলাম। নীল আকাশটা যখন তার চোখে ছায়া ফেললো, তখন মনে হয়েছিল যেন আকাশটা তার চোখের ভেতরেই। কোন এক গভীরে এর উৎপত্তি। তার চোখের ভেতরেই সীমাহীন এক শূণ্যতা তৈরী করেছে আকাশটা।
সবাই এই আকাশটা দেখতে চায় না। সে যখন ফুলগুলো হাতে নিয়ে থেমে থাকা গাড়ির দিকে দৌড়ে যায়, তখন দামী গাড়ির মালিকেরা দূর দূর করে তাড়িয়ে দেন। কেউই তার চোখে আকাশ দেখতে চায় না। ট্রাফিক পুলিশেরা সুযোগে গায় হাত দেয়। রিকশায় বসা মধ্যবিত্তের দৃষ্টি থেকে শরীরের দিকে। কেউ তার চোখে আকাশ দেখতে চায় না। পাড়ার মাস্তান কিংবা বাড়িওয়ালা সবাই অন্ধকারে এগিয়ে আসে। কেউ আকাশ দেখতে চায় না।
তার হাতের শেষ ফুলটি নিয়ে সে আমার কাছে এসেছিল। মাসের শেষে পকেট থেকে ফুল কেনার জন্য টাকা বের করাটা অনেক দুঃসাহসের কাজ। তারপরও আমি ফুলটা কিনলাম। তারপর ফুলটা বাড়িয়ে দিলাম তার দিকে। সে ভাবতে পারেনি এমন হবে। কেন জানি না, এই প্রখর রোদেও তার চোখে জলধারা নেমে আসে। আমি তার জলভরা চোখে দেখতে পেলাম কোন এক আকাশ ছায়া ফেলেছে। একটি আকাশ যেনো তার চোখের ভেতরে প্রবেশ করেছে। অবশ্য সবার চোখে আকাশ ছায়া ফেলে না। আমার সৌভাগ্য, আমি এমন একজনের হাতে আমার প্রথম ফুল দিয়েছি, যার চোখে আকাশ ছায়া ফেলে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন