অনেক বাঁধা আসবে তব জীবন চলার পথে
তবুও জীবন নিজ গতিতে সামনে এগিয়ে যাবে,
চলার পথে নতুন সব আপন করে নিবে
পুরানো স্মৃতি হয়তো কাঁদাবে নিরবে-নিভৃতে।।
মনের ঘরে আপন ভেবে ঠাঁই দিয়েছো যারে
স্বার্থ টানে হয়তবা সে তোমায় যাবে ফেলে,
বলে যাবেনা কোথায় সে যাচ্ছে এখন চলে
মহাসূখে কাটাবে দিন তোমা থেকে বহু দূরে।।
আশায় আশায় অনেকে আবার নতুন স্বপ্ন দেখে
নতুন আলোয় আলোকিত হয়ে, নতুন জীবন গড়ে,
দূঃখ ভুলে সূখের মাঝে, ডুবতে চায় ইচ্ছে করে
ভাঙ্গা জীবন তবুও আবার এগোয় ধুকে-ধুকে।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



