বিচারকদের পাছায় আগুন লাগাইলো কে...!!!
এতদিন তাতে কোন সমস্যা হয় নাই। কিন্তু ফেন্সিডিল পাচার করার সময়ে এক ম্যাজিস্টেট অস্ত্রসহ ধরা খাওয়ায় যখন তাকে সাংবাদিকদের সামনে আনা হলো এবং সেই ম্যাজিস্টেট নিজেই অপরাধের কথা কবুল করলো (অপরাধের প্রমান তো ছিলই) তখনই বিচারকদের পাছায় আগুন লেগে গেলো....
বিডিনিউজের খবর...
Tue, Dec 4th, 2012 12:32 am BdST
ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমামকে ফেনসিডিলসহ গ্রেপ্তারের পর সাংবাদিকদের সামনে কথা বলতে বাধ্য করার বিষয়ে পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছে আদালত।
সোমবার ঢাকার মহানগর হাকিম এম এ সালাম এই আদেশ দেন। ৬ ডিসেম্বর আদালতে হাজির হয়ে ঢাকা মহানগর পুলিশের পাঁচ কর্মকর্তাকে বলতে হবে, কোন আইনে তারা এই কাজ করেছেন।
যাদের কারণ দর্শাতে বলা হয়েছে, তারা হলেন- উপ-কমিশনার (রমনা) নুরুল ইসলাম, নিউ মার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম, জব্দ তালিকা প্রস্তুতকারী এস আই নূর হোসেন, মামলা লিপিবদ্ধকারী শাফিয়ার রহমান।
সহকারী জজ জাবেদকে গত শনিবার সন্ধ্যায় নীলক্ষেত এলাকা থেকে ব্যাগভর্তি ফেনসিডিলসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে সাংবাদিকদের সামনে আনা হয়, যেখানে তিনি যশোর থেকে এই ফেনসিডিল আনার কথা স্বীকার করেন।
বিভিন্ন মামলায় আসামিদের গ্রেপ্তারে পর সংবাদ সম্মেলন ডেকে তাদের বক্তব্য তুলে ধরার নজির পুলিশের পাশাপাশি র্যাবের ক্ষেত্রেও রয়েছে।
আদালতের লিখিত আদেশে বলা হয়, “যেভাবে গণমাধ্যমের সামনে বিচারক জাবেদ ইমামকে হাজির করা হয়েছে, তা ফৌজদারি কার্যবিধির পরিপন্থী।
“পুলিশ বিচার বিভাগকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিডিয়া ট্রায়াল করেছে, যা পুলিশ কর্মকর্তারা করতে পারেন না।”
আদেশে আরো বলা হয়, এভাবে একজন আসামিকে গণমাধ্যমের সামনে হাজির করে তাকে বিচারের আগেই দোষী প্রমাণিত করা হয়ে থাকে, যা আইনের পরিপন্থী। এতে মামলা তদন্ত কাজসহ বিচারিক কার্যক্রমও বিঘিœত হতে পারে।
গ্রেপ্তারের পর বরখাস্ত হওয়ার মুখে থাকা বিচারক জাবেদ ইমামের কাছ থেকে ৩৪২ বোতল ফেনসিডিল এবং একটি গুলিভর্তি পিস্তল পাওয়ার কথা জানায় পুলিশ, তবে ওই জব্দ তালিকা তৈরির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে আদালত।
আদালত বলেছে, ফৌজদারি কার্যবিধির ১০৩ ধারা মতে মামলার জব্দতালিকা প্রস্তুত করার সময় দুই বা তার বেশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকতে হবে এবং তাদের স্বাক্ষর নিতে হবে।
জব্দ তালিকার সাক্ষীরা কেউ গণ্যমান্য না হওয়ায় একে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়েছে আদালত।
শনিবার রাতে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে জাবেদ সাংবাদিকদের বলেছিলেন, যশোর সদর থেকে নিজের মাইক্রোবাস চালিয়ে ফেনসিডিল নিয়ে ঢাকায় আসেন তিনি। এগুলো লিংকন নামের একজনকে দেয়ার কথা ছিল।
গত রোববার জাবেদ ইমামের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন একই হাকিম। এই বিচারককে বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে সে বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ চেয়েছে আইন মন্ত্রণালয়।
২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর শেষ করে ২০০৮ সালের মে মাসে সহকারী জজ হিসাবে চাকরি শুরু করেন জাবেদ ইমাম। সম্প্রতি যশোর থেকে তাকে ভোলা বদলি করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/০০২৮ ঘ.
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।