আমরা সাধারন বাঙালী,
শীত-গ্রীষ্মে চাদর পড়ি,
কচ্ছপের খোলার নীচে
বসে বসে গান গাই,
নিবিষ্ট চিত্তে প্রেমিকার ছবি আকাই,
কেউ কেউ ঘাস খাই,
রাস্তা ঘাটে সুশীলতা মাড়াই,
তবে,
কারো কারো
শরীরে জেগে থাকে কিউবিক রক্তের বীজ,
দ্রোহ;
১০টি বৃত্তের গঠন সুত্র,
অনুলিখন-
ডিএনএ তে লিপিবদ্ধ, অসমাপ্ত-
কবিতার মতো;
বাতাসে খেলা করে অদ্ভুত হলুদ!
আমি বুঝি আর বেঁচে নাই,
পিনপতন-
এলোমেলো-
আলোড়ন,
বাতাসের কাঁপন,
ধীরে,
ও
ধীরে,
আমাকে-
জড়িয়ে-
মুড়িয়ে-
নিবিড়ে-
এক ধরনের প্যাঁচানো,
ঢেউ খেলানো;
জলে ভেজানো;
বিস্ময় মাখানো;
মৃত্যুর জন্ম দেয়,
মেইন স্ট্রিমের বাইরে এসে
সারাক্ষন ওদের কাটাকুটি দেখি,
এফোঁড়-ওফোঁড়;
আর
হাসাহাসি,
দেখি রাস্তায়
চার হাত-পায়
ওরা
খুঁটি পোতায়,
দ্রোহের সীমানায়,
কোত্থেকে ঝরে-এক পশলা রক্তমাখা বিদ্রুপ,
অথবা,
ঠাট্টা- উপহাস, আর্তনাদ
তারপর-
হঠাৎ,
পিনপতন নীরবতা নামে
অবেলায়,
নিরালায়।
আমি বুঝি এখন আর বেঁচে নাই।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



