somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্রোনদের প্রেতাত্মা, ভালোবাসা, অথবা আত্মহত্যা বিষয়ক কথকতা।।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ঘরে একটা মৃতদেহ পড়ে আছে। মেয়েটার ঠিক বিশ্বাস হয় না। ক্যানো য্যানো ভাবে ছেলেটা ঘুমিয়ে আছে। ও বিস্ফোরিত চোখে আরও একবার তাকায়। কে বলবে, এই ছেলেটা কাল রাতে তাকে স্বর্গ দেখিয়েছিলো। ছেলেটার ডান পাশে পড়ে আছে ম্যাণ্ডোলিনটা। অবিরল রক্তের ধারা বুঝি স্বর্গস্রোত। সুরেরা ভেসেছিলো কাল, আজও হয়তো আশেপাশেই আছে। বাতাসের নেশায় চুর হয়ে আছে।

মেয়েটা এগিয়ে আসে। ছেলেটার চোখদুটো খোলা। ক্যামন য্যানো ঘোলা। মেয়েটা তো কালও ওখানে স্বপ্ন দেখেছিলো। ছেলেটাকে শেষ পর্যন্ত ভালবেসেছিলো।

ও ছিলো সুরের কারিগর। তারে বাঁধা জীবন। সেই তারের মাঝেই বসবাস ছিলো মেয়েটার, সঙ্গোপনে। মেয়েটার সজোরে হাঁটু ভেঙে আসে। উষ্ণ ঠোটটা ছুঁয়ে যায় শীতল ঠোটখানা। পাগলের কাণ্ডকারখানা। উষ্ণতা ছড়াতে চেয়েছিলো, ও গ্রহণ করেনি। ও বরং মৃত্যুকে গ্রহণ করেছে। কি অবলীলায় জীবনটাকে একটা প্রহেলিকা বানিয়েছে, ভেবে পায়না সে।

একবার ছেলেটার হাত তুলে নেয় মেয়েটা। ওখানে নেই কোন স্পর্শের টান, ওটা আর ঘুরে ফিরে খোঁজে না ওর শরীরের ভাঁজ। কোন এক শান্ত নদী ছিলো ছেলেটার বুক। সেই নদীতে এখন কোন ঢেউ নেই। নদী শুকিয়ে গেছে। মেয়েটা চমকায়। মাত্র এক রাতে রুপকথার সেই নদী কোথাকার কোন যেনো মরুভূমি হয়ে গেছে।

ছেলেটা আধপাগলা। খামখেয়ালী। কি সব বলতো আবোল তাবোল। একদিন হাসি ঠাট্টায় বলেছিলো- কারো ভালোবাসা পেলে না বলে কয়ে কোথায় যেনো চলে যাবে। এই ছিলো মনে! মেয়েটাও যে আবেগী। ছেলেটাকে ভালোবাসা ছাড়া তার কোন উপায় কখনোই ছিলো কি?

টেবিলের উপরে পড়ে আছে লাল মলাটের গানের খাতা। জীবনের মতো ওটারও পাতা সব শেষ। ভরে গেছে আঁকিবুঁকি আর প্রলাপে। অর্থহীন সংলাপে। মেয়েটা পাতা উল্টায়। যদি বা ছেলেটা কিছু বলে যায়!

একটি পাতা বিবর্ণ। কে জানে, কিভাবে ওটা থেকে রঙ উঠেছিলো। ওটা এতোদিন খালি ছিলো। কি অদ্ভুত! ছেলেটা ভালোবাসা পেয়ে আত্মহত্যা করেছিলো! পাতা কাল রাতে শেষ পর্যন্ত ভরেছে। পূর্ণতা। লেখা যেটা আছে ওটা আসলে কি? কবিতা, গান না চিঠি?

পাতায় লেখা-

"গতকাল রাতে তুমি যাওয়ার পর আমি বসে ছিলাম এক ফাঁপা নলের ভিতর
গুটিসুটি মেরে, তারপর দেখি-
মেঘেরা উড়ে গেছে পাতিহাঁস হয়ে, এখনো পড়ে আছে তোমার গন্ধ,
কোত্থেকে
মাটি ফুঁড়ে একরাতে জন্মেছে ইউক্যালিপটাস অরণ্য,
আহা, আর একবার বাজাতে চাই
আমার ম্যান্ডোলিন,
এক রাতের পর বাজবে না কখনো আর,
উঁচু হয়ে আছে মন,
এই বুঝি ছুঁয়ে দিলো
অ্যাস্ট্রোমিটার,
আমার বুকে ভর করেছে দ্রোনদের প্রেতাত্মা,
দ্রোনদের চেনো?
একবার খোঁজ নিও,
অথবা লেমিঙদের দলের সাথে
কখনো
দেখা হলে জিজ্ঞাসা করো, ওরা দেবে ঠিকানা;
বাতাসের কান্না
দীর্ঘ,
ফোলা
ও ফাঁপা,
নলের ভেতর বসে থেকে আমি দেখেছি গোলাকার
না না,
একটা সরলরেখার চাঁদ,
আমি কি বদ্ধ উন্মাদ? হতে পারি,
বলেছিলাম- একবার কেউ যদি ভালবাসে, করবো আত্মহত্যা,
তখনো জানতাম না, মৃত্যু অবশ্যম্ভাবী।
তোমার স্পর্শে এক অদ্ভুত উন্মত্ততা,
আমাকে বেঁধে রাখো, জ্বলন্ত
ইউফোরিয়া,
ঘামে ভিজেছে বিছানা,
তোমার শরীরের গন্ধ ওখানে লেগে ছিলো অনেকক্ষণ,
অথবা
মৃত্যুর আগে
ইউক্যালিপটাসের গন্ধে করেছি আরেকবার
হস্তমৈথুন,
তারপর মরচে পড়া ছুরিটায় শান দিয়েছি,
রোদে পোড়া ছুরি,
চাদে পোড়া ছুরি,
তাম্রশালা,
তোমাকে ভেবে, এই যে এমনই
কেটে যাবে
আমার মৃত্যুকাল, তার পরে
যদি কোন কাল থেকে থাকে-
মইঅলা,
তারও পরে,
অনেক পরে,
আরও একটা বহুকাল।
আমি একজন সুখী মানুষ, জানো
তুমি অকস্মাৎ ডান হাতের তর্জনী ঘষে ঘষে
বদলে দিয়েছো অনেক কিছু
অপেক্ষায় পুড়েছে কতো সূর্য,
গ্রহ-তারা-নক্ষত্র কারো জন্য,
তারপর-
অকস্মাৎ
তুমি এলে আর আমি,
ভালোবাসা পেয়ে ছুরি দিয়ে ক্যারোটিড কেটে
করছি আত্মহত্যা,
আহা কি সুখ, অদ্ভুত; তুমি জানো না!
আমার বুকে ভর করেছিলো দ্রোনদের প্রেতাত্মা।
কখনো আর হবে না দ্যাখা, অনেকটা
চুরি করেই নিয়ে নিলাম তোমার প্রেমের উষ্ণতা,
পৃথিবীতে রয়ে গ্যালো আমার একটু খানি
খামখেয়ালীপনা,
আর
কয় আকাশ পূর্ণতা।"
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
২৬টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×