আবর্তন; ১
২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাঁদ, তুমি তো অনেক প্রাচীন। ঠিক এভাবেই বহুকাল আগে কোন এক মায়াবী রাতে থমকে ছিলে মাথার উপর। সেই রাত তো কবেই শেষ হয়ে গেছে নিশাচর এক রুপালী পাখির ডানার ঝাপটায়। তবু কারুকার্যে ভরা একটি পাতলা পাতায় অগোছালো ভাবে লেখা ছিলো তোমার গোপন ইতিহাস। অনেকদিন পর, আজ এই রাত্রির বাতাসে পুরনো কাগজের ভ্যাপসা গন্ধ টের পাওয়া যায়।
আমি সেই পুরনো গন্ধে ডুবে যাচ্ছি আবারো। প্রাচীন কোন ঘোড়সওয়ার হয়ে ছুটে চলছি, নেচে যাওয়া নর্তকীর নুপুরের শব্দ আমার কাছে লাগছে বন্দিনী কোন রাজকন্যার কান্নার মতো। তাকে দেখার জন্য আকুল আমি, কিভাবে যে নিজেকে আটকে রাখি। নিশ্চয়ই তার এক ফোঁটা অশ্রু কেমন করে হয়ে যাচ্ছে এক রুপালী পাখি। মাথা নেড়ে সে তার পালকের গল্প বলে চলেছে। সেই গল্প শুনে বহুকাল ধরে ঘুমিয়ে থাকা বিষণ্ণ চান্দ্রশামুকেরা জেগেছে। কিন্তু আমার দাঁড়াবার সময় নেই, আমি ছুটে চলেছি অশ্বারোহী হয়ে সেই প্রাচীন পথে- বন্দিনী রাজকন্যা যে ব্যাকুল হয়ে কাঁদছে। কথা ছিলো, কোন এক জ্যোৎস্নার রাতে ভাঙবো সেই বন্দীশালা; আর সমস্ত পথ জুড়ে আজ জ্যোৎস্না নেমেছে। আমি তো একা সেই জ্যোৎস্না দেখতে চাইনি, আমি রাজকন্যাকে কথা দিয়েছিলাম। এমনও রাতে, ফিরে আসার পথে- তার চুলে মুখ লুকাবো ভেবেছিলাম।
ও চাঁদ, তোমার জ্যোৎস্না কি জানে- আমি কিভাবে মারা গিয়েছিলাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন