১.
এখন মাঝরাতে জানালার পাশে
বসে দূর হতে দ্যাখা যায় দেয়ালে লেপ্টানো ছায়া
অথবা, আট তলা থেকে পড়ে যাওয়া মানুষটির থ্যাতলানো মাথা
এও হতে পারে, দেয়ালের সাথে কোন গোপন আলাপ
আছে তার- আমি জানি না; রাত গভীর হলে হয়তো বা
জড় রা জীবন্ত হয়, আর কেউ কেউ মরে যায়
ঘুমের ঘোরে, তবে ভৌতিক কোন কিছু নয়-
একথা স্বভাবতই পুরনো যে, অন্ধকারে-
মাঝে মাঝে এলোমেলো ভাবে জোনাকিরা ওড়ে-অনেক শখ নিয়ে
য্যামন শখ= সবুজ টাংস্টেন মিশ্রিত আলো; কিন্তু লাল কালো
অনেক অধিবৃত্তও দ্যাখা যায়, ওরা ছোট থেকে বড় হতে হতে
_________________আবার অদৃশ্য।
আমি তোমাকে বলি-
যেভাবে আমি অনুভব করি, তা নিতান্তই একটা অসুখ-
মহাজাগতিক,
ছিলো জন্মেরও অনেক আগে, তবে পৃথিবীতে এসে আরও
_______________________ বহু, বহু শখ জাগে
_____________________________মোহগ্রস্ত হবার;
________________________________তবে পৃথিবীর নয়-
আমি তাই শব্দের ভেতরে ভাসি
প্রকাণ্ড উল্লাসকরন শেষে, তারপরে খাপছাড়া- কেউ কেউ বলে, এগুলো কবিতা
কিন্তু আমি কবি নই; কারন আমি যা লিখি
___________________তা লিখি রক্ত দিয়ে;
মুলত রক্তেরও আছে অনেক গোপন অহংকার
__________________এবং অনেক অস্থিরতা-
অতপর একটা ঘূর্ণিপাক
_______এবং আরও, (আরও)১
________________পাক খাওয়া-
আমাকে টেনে নেয় একটা বিশাল চোখের ভেতর;
শূন্যতাঃ তাকে কি ই বা বলা যায়?
আমি অনেক সত্যের উপরে গাঢ় প্রলেপ দিয়ে
_____________________একটা অবয়ব সাজাই;
পথিমধ্যে ঘূর্ণি- ধাবমান
এবং আমি গুনি
_______এক
__________দুই
_____________তিন
চোখঃ বিনিদ্র ও নশ্বর;
অথবা, একটা জানালা-
একদিন বন্ধ হবে, তবে তার আগে, যা দ্যাখার সাধ আছে- সবকিছু দেখে নিতে হবে
যদিও মাঠে ঘাটে ইদুর-বেড়ালেরা এমনিই মারা যায়,
ওদের চোখ খুলে, তবে সব মানুষেরা নয়-
কদাচিৎ,
কি বিচিত্র!
আমার প্রয়োজন ছিলো শুধু একটা শব্দই,মনমতো
______তাইতো আমি জেগে থাকি- একটা নোম্যান্সল্যান্ড এর স্বপ্নে।
২.
অনেক শব্দ নিয়ে ভাসি
বহুকাল, আমার ভেতরের আমি কে চিনি না আমি
_________অহেতুক স্বপ্ন-গনিতায়
আত্মকামী ইথারের মাঝে বাসা বেঁধে
________সকল বাহু ডুবিয়ে রাখার স্বাদ আছে।
মা,
সেদিন স্বপ্নে দেখলাম, একটা খোলা মাঠ
আর একটা সবুজ প্রাচীন বারান্দা;
তারপর, কি মনে করে আমি একবার আকাশের দিকে তাকালাম
এবং, দ্যাখা গেলো- একটা কালো ঘুড়ি, শতছিন্ন কাপড়ের মতো
থেমে আছে
________মধ্য আকাশে
নাটাইহীন; একটা ছেঁড়া সুতো নেমে এসেছে নিচে
তারপর- সুতো ধরতেই ও আমাকে টানলো
অনেকবার
______ভাসার জন্য,
ও কি জানে, আমি এমনিতেই ভাসমান
হয়ে হেটে বেড়াই পৃথিবীতে;
তারপর একছুটে পাড়ি দেই অনন্তকাল।
৩.
শব্দ; মাত্র একটিই, আমার জন্য-আমি জানি না সেটা কি;
__________আকাশের পিঠে এখন একটা ঘর বানাচ্ছি।
-------------------------------------------
নাই..।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




