রাত্রি ফুরাবার আগে আমরা প্রার্থনা করতে পারতাম; যেহেতু ঈশ্বরের চোখে কোন ঘুম নেই।
সম্ভবত আরেকটু পরে সময়ের আঁতুড়ঘর থেকে ভূমিষ্ঠ হবে ভোর; তাই আমরা বেয়ে বেয়ে চললাম মাটির দিকে।
আমাদের পথে- আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিলো অজস্র ভবিষ্যৎ; কিন্তু আমাদের তুলে নিতে হলো যে কোন একটি;
এ যেন সুদীর্ঘ যাত্রায় কোন নির্ধারিত ফুল; অথচ আমরা খুঁজছিলাম পাথর বাগান-
যেখানে বিরতিহীনভাবে জন্মাতে থাকে অসংখ্য সবুজ এমারাল্ড; কিন্তু আমরা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না।
আমরা তখন অপেক্ষা করতে লাগলাম; আমাদের কানে আসছিলো কিছু সম্মোহনী শব্দ- যেমন বার্চের পাতায় বাতাস সবচেয়ে বেশি রহস্যময় হয়ে ওঠে।
প্রকৃতপক্ষে সকল গাছ ঈশ্বরের সন্তান। অথচ ওরা কখনো ওদের জন্য বেছে নেয় না কিছুই।
আসলে মৃত্যু ছিলো পৃথিবীর সবচেয়ে গোপন দরজা
যার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করা যায় বহুবার,
কিন্তু পার হওয়া যায় মাত্র একবার।
ওরা পৃথিবীর প্রাণ; আমরা ছিলাম জল ও কাদামাটির ।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



