ফেরা
------
ঠিক আগের মতোই
বাড়ির চাতালে খেলা করছিলো রোদ।
আমি ফিরে এলাম তখন, ঠিক আগের মতো-
এক দুপুরে
আর তোমার কাছে জমা কতো কাকঘুম!
এক মুঠো ফুলের ঘ্রাণ নিয়ে আমি ফিরলাম
বাড়ি,
আর তুমিও তখন
একছুটে ঘরের চৌকাঠ পেরানো কোনো কিশোরী।
অবনত
--------
আর বেশী রাত্রি হয়ো না আজ।
এতো রাতে জ্যোৎস্নারা যখন নামে
পৃথিবীর সব দরজা খুলে যেতে
থাকে।
অমিমাংসিত
-----------------
যাচ্ছিলে অন্য কোথাও-
মনের ভুলে টুক করে পৃথিবীতে
নেমে এলে।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৫ রাত ২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



