
সেদিন আর কথা হলো না।
অতি সাধারণভাবে ভেঙে যাচ্ছে গোলাপ। গোলাপের পাতা।
তুমি ঘুমোলে, আর আমি তো একটুখানি
রাত জাগলেই
দুপুর।
সময়েরা পালক হয়; কিন্তু সাদা পায়রা হওয়ার
আগেই ঝরতে শুরু করে। ওরা ঝরে এমনভাবে-
যেন ক্ষয় হওয়ার জন্য
এর চেয়ে উপযুক্ত কোনো পথ নেই।
অথচ সময়েরা ঝরে তোমার কথা ভেবে।
এসব কিছুই জানো না। তোমার সাথে কালেভদ্রে টুকটাক কথা হয়।
আজকাল তোমার দেখাও পাওয়া যায় না তেমন। শুধু লুকিয়ে থাকতে দেখি আমার কবিতায়।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৫ রাত ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




