somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারত মঙ্গলগ্রহ অভিযান শুরু করবে আগামী বছর -------

০৬ ই আগস্ট, ২০১২ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মঙ্গলগ্রহ নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই৷ কেননা সেখানকার অনেক বৈশিষ্ট্যই নাকি পৃথিবীর সঙ্গে মেলে, বলে বিজ্ঞানীদের ধারণা৷ তাইতো বিভিন্ন দেশ মঙ্গলগ্রহ সম্পর্কে জানতে গবেষণা করে যাচ্ছে৷

সম্প্রতি ভারতও যোগ দিয়েছে সেই প্রচেষ্টায়৷ আগামী বছর, মানে ২০১৩ সালের নভেম্বরের ২৬ তারিখ মঙ্গলগ্রহের উদ্দেশ্যে একটি অর্বিটার পাঠাতে চায় সেদেশের বিজ্ঞানীরা৷ সবকিছু ঠিক থাকলে তিনশো দিন পর ২০১৪ সালের সেপ্টেম্বর নাগাদ সেটি মঙ্গলের কাছে গিয়ে পৌঁছবে৷
এমন পরিকল্পনা নিয়ে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে একটি প্রস্তাব পেশ করেছিল দেশটির মহাকাশ সংস্থা৷ জনপ্রিয় দৈনিক ‘দ্য হিন্দু’ বলছে শুক্রবার দিনের শেষে সেই প্রস্তাবটা অনুমোদন পেয়ে গেছে৷ অবশ্য সরকারিভাবে সেই তথ্যটা এখনো প্রকাশিত হয়নি৷
প্রস্তাবে বলা হয়েছে, পরিকল্পনা বাস্তবায়নে মোট ব্যয় হবে সাড়ে চারশো কোটি রূপি৷ আর অর্বিটারটির ওজন হবে সাড়ে তেরশো কিলোগ্রাম৷ চেন্নাইয়ের ৮০ কিলোমিটার উত্তরের ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’ থেকে এটি উৎক্ষেপণ করা হবে৷ এই লঞ্চিং প্যাড থেকেই ২০০৮ সালে ভারত চাঁদের উদ্দেশ্যে ‘চন্দ্রায়ন-১’ কে পাঠিয়েছিল৷ চাঁদে যে পানির অস্তিত্ব রয়েছে সেটা জানিয়েছিল চন্দ্রায়ন৷

প্রস্তাবে বলা হয়, মঙ্গল অভিযান সফল হলে বিশ্বের কাছে ভারতের প্রাযুক্তিক উৎকর্ষতার খবর পৌঁছে দেয়া যাবে৷ যেটা দেশের জন্য একটা বড় রকমের গৌরবের বিষয় হবে৷ এই অভিযানের মাধ্যমে মোট নয়টি বৈজ্ঞানিক পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে৷
তবে সঙ্গে এটাও বলা হয় যে, ১৯৬০ সাল থেকে এ পর্যন্ত মঙ্গল গ্রহে প্রায় ৪২টি অভিযান চালানো হয়৷ যার অর্ধেকই হয়েছে ব্যর্থ৷ সুতরাং প্রস্তাবিত অভিযানটিও যে সেরকম ব্যর্থ হতে পারে সে সম্পর্কে গণমাধ্যম আর দেশের জনগণকে সচেতন করে রাখতে হবে৷

উল্লেখ্য, এ পর্যন্ত পাঁচটি দেশ মঙ্গলে অভিযান চালিয়েছে৷ এগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, চীন ও ইউরোপ৷ ফলে ভারত হতে যাচ্ছে ষষ্ঠ দেশ৷ ২০১১ সালে চীনের একমাত্র অভিযানটি ব্যর্থ হয়েছিল৷

দেশের সামাজিক আর আর্থিক উন্নয়নের লক্ষ্যে টেলিযোগাযোগ আর রিমোট সেন্সিং নিয়ে এতদিন গবেষণা করা হলেও গত প্রায় ১০ বছর ধরে মহাকাশ গবেষণার দিকে নজর দিচ্ছেন ভারতের বিজ্ঞানীরা৷ মঙ্গল অভিযান ছাড়াও চাঁদে আরেকটি অভিযান পরিচালনা, নিজেদের মহাকাশযানে করে বিজ্ঞানী পাঠানো - এমন সব পরিকল্পনা নিয়ে কাজ করছেন তাঁরা৷

সুএঃ---ডি,ডাবল্লূ /জেডএইচ/আরআই (ডিপিএ, এএফপি)
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাচার হওয়া টাকা বাংলাদেশেই আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৭

বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া টাকা বাংলাদেশের ভিতরেই আছে - অন্য কারো মালিকানায়।

যদিও পাচারকারীরা হয়তো ওয়ার ট্রান্সফার বা টাকাকে বিদেশে ডলারে কনভার্ট করে বিদেশের কোন ব্যাংকে সরিয়ে নিয়েছে। কিন্তু,বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×