সুরমা নদীর তীর ঘেষে সিলেটের অন্যতম প্রাচীন ও বিখ্যাত সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অবস্থিত। তারই পাশে শহরের সবচেয়ে কোলাহল পূর্ণ কাঁচা বাজার কালীঘাট একটি ব্যস্ততম মার্কেট। দিন রাত যেখানে ভীড় লেগেই থাকে। রাত আট টার আগে শহরে কোন ট্রাক প্রবেশ করতে পারবে না আইন থাকলেও এ মার্কেটের বেলায় এ আইন কতটুকু প্রয়োগ হচ্ছে তা কর্তৃপক্ষই ভাল বলতে পারবেন। সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সিলেটের অন্যতম একটি এস,এস,সি পরীক্ষা কেন্দ্র। শহর ও তার আশপাশের আনেক বিদ্যালয়েরই পরীক্ষা কেন্দ্র এটি। আজ থেকে শুরু হয়েছে এস,এস,সি পরীক্ষা। সকাল ৯.১৫ মিনিটে পরীক্ষা কেন্দ্রের সামনে গিয়ে দেখা যায় কেন্দ্রের প্রধান ফটক থেকে সার্কিট হাউসের প্রধান ফটক পর্যন্ত দীর্ঘ ট্রাকের সারি। রাস্তার একপাশে বিদ্যালয় অপর পাশে দোকান কোটা থাকায় এখানকার রাস্তাটি এমনিতেই সরু। তার ওপর ট্রাকগুলো অর্ধেক রাস্তা জুড়ে আছে। পরীক্ষার্থীদের বাধ্য হয়েই অনেক দুরে গাড়ী অথবা রিকশা থেকে নেমে পায়ে হেঁটে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ পরীক্ষায় অংশ নিতে গ্রাম গঞ্জ থেকে আশা পরীক্ষার্থীরা প্রথমেই একটি বাধার সম্মুখীন হতে দেখে অনেক অভিভাবককেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তাছাড়া পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবকদের আটকিয়ে দেয়ায় সরু রাস্তায় অভিভাবকদের ভীড়ে অনেক পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে বেগ পেতে হয়েছে। সিলেটের এ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তাটি আরো বড় এবং এ প্রতিষ্ঠানের সামনে কোন ধরণের গাড়ী যাতে পার্কিং করতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবী বলে অনেকেই মনে করেন। বিশেষ করে পরীক্ষা চলাকালীন সময়ে যাতে এভাবে ট্রাকগুলো রাস্তায় রেখে রাস্তাকে সরু করতে না পারে এ ব্যাপারে আশু ব্যবস্থা গ্রহণ একান্ত জরুরি।
সিলেট প্রশাসনের কোন কর্তাব্যক্তি যদি এ ব্লগটি পড়ে থাকেন তবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদী। তাছাড়া প্রতিবেদনটি যদি প্রিন্ট অথবা ইলেক্ট্রনিক মিডিয়ার কোন সহৃদয় ব্যক্তির দৃষ্টি গোচর হয় তবে এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ অথবা প্রচারের ব্যবস্থা করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন এ কামনাই করছি।
এস,এস,সি পরীক্ষা কেন্দ্রের সামনে দীর্ঘ ট্রাকের সারি। পরীক্ষার্থীদের দূর্ভোগ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।