"হুক্কাপ্রীতি" বিলুপ্ত প্রায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
তামাক সেবন কবে কোথায় প্রথম শুরু হয়েছিল আমার জানা নেই। তবে জানা যায় আতি প্রাচীন কাল থেকেই এর প্রচলন শুরু হয়েছিল। "হুক্কা" তামাক সেবনের আদি একটি সৌখিন মাধ্যম। বয়ষ্কদের কাছ থেকে জেনেছি আগেকার দিনে কারো ঘরে "হুক্কা" ছিল না এটা ভাবা যেত না। কোন সামাজিক বা সংষ্কৃতিক আচার অনুষ্ঠানে "হুক্কা" ছিল অন্যতম একটি উপাদান। খাবার শেষে বা আলাপ চারিতার ফাঁকে আয়েশি ভঙ্গিমায় বসে "হুক্কা" সেবন ছিল বাঙ্গালী সংষ্কৃতির একটি অন্যতম অংশ। তবে তখনও এটা শুধুমাত্র বয়োজেষ্ঠরাই সেবন করত। বয়সে নবীনরা অবশ্য যে সেবন করত না তাও নয়। কৃষক হাল চাষ করতে মাঠে যাবার বেলা লাঙল, জোয়ালের সাথে "হুক্কা" ও তামুকের ডিবিটা সাথে নিতে একটু্ও ভুল করত না। এমনকি আগেকার রাজা বাদশাদের মধ্যেও আভিজাত্যের প্রতীক হিসেবে "হুক্কা" সেবন করার প্রচলন ছিল বলে জানা যায়। আমার বাবাও "হুক্কা" সেবন করতেন। বাড়িতে মা গোলপাতা, গুড় দিয়ে তামাক বানাতেন। ঐ তামাক জ্বালানোর টিকিটাও মা তৈরি করতেন। আমি তাকে প্রায়ই এ ব্যাপারে সহযোগিতা করতাম। বাবার ছিল দুটি "হুক্কা"। একটি হাতে নিয়ে সহজেই বহন করা যেত। যখন তিনি বাড়ির বাহিরে ক্ষেত দেখতে যেতেন তখন এটা ব্যবহৃত হত। আর একটি ছিল হাতলওয়ালা প্লাষ্টিকের লম্বা নল লাগানো। ঘরে বসে তিনি এটা ব্যবহার করতেন। তামার তামাক সেজে দেয়া ছিল আমাদের অন্যতম একটি কাজ। খাবার শেষে বা বাড়িতে কোন পঞ্চায়েতি বিচার বৈঠক বসলে এ দায়িত্বটা আমার আরেকটু বেড়ে যেত। বাবা যখন গুড় গুড় শব্দে তামাক সেবন করতেন তখন অন্যরকম এক ভাল লাগার অনুভুতি জন্মাতো। আজ প্রায় ১৫ বছর বাবা তামাক সেবন ছেড়ে দিয়েছেন। হুক্কা গুলোও এখন আর ঘরে নেই। সারা গ্রাম ঘুরে একজন হুক্কাসেবী পাইনি। কিছুদিন আগে হঠাৎ একটি গ্রাম্য বাজারে হুক্কা সেবন করতে দেখে মনে পড়ে গেল সে ফেলে আসা দিনগুলোর কথা। শখের ক্যামেরাটা সঙ্গেই ছিল। তাদের অনুমতি নিয়ে ঝ্টপট কয়েকটি ছবি তুললাম। প্রিয় বন্ধুরা ছবিগুলোর একটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের অনুভুতি জানাবেন কিন্তু।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।