somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দারিদ্র্য আর ক্ষুধা হার মেনেছে মেধাবী এমরানের সুদৃঢ় প্রত্যয়ের কাছে...

১৭ ই মে, ২০১২ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুচোখে তার স্বপ্ন কিন্তু মুখটা মলিন। ঝালমুড়ি বিক্রেতা বাবার পাশে দাঁড়িয়ে সে আনমনে কী যেন ভাবছে? বন্ধুদের সাথে আড্ডায় তার মলিন মুখের হাসি দেখলেই মনে হয় রাজ্যেও যত কষ্ট তার বুকে বাসা বেধে আছে। দারিদ্রের বিরোদ্ধে সংগ্রাম করে বিজয়ী হলেও সংগ্রামের কষ্ট সে ভুলতে পারছেনা কোন ভাবেই। কারণ সামনে যে, তাকে আরও অনেক সংগ্রাম করতে হবে। সে কী পারবে সে সব সংগ্রামে জয়ী হতে?- এ প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে তাকে।
ছেলেটির নাম এমরান আহমদ। সে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার ডুংশ্রী গ্রামের এক হত দরিদ্র ঝালমুড়ি বিক্রেতা বাবুল মিয়ার ছেলে। ৩ ভাই ১ বোনের মধ্যে বড় সে। এমরান এবারের এস, এস, সি পরীক্ষায় স্থানীয় সৈয়দ কুতুব জালাল উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। বাবুল মিয়ার একচিলতে ভিটা ছাড়া আবাদযোগ্য কোন জমিজমা নেই। বাধ্য হয়েই জীবন ধারণের তাগিদে তাকে ঝালমুড়ি বিক্রি করতে হয়। প্রথম প্রথম তিনি কোন বিদ্যালয়ের সামনে গলায় গামছা দিয়ে ঝুড়ি বেধে ঝালমুড়ি বিক্রি করতেন। ইদানিং একটি হাতা গাড়ি এ কাজে ব্যবহার করেন তিনি। স্থানীয় ছোট্ট একটি বাজার (“বৈরাগীবাজার”) যেখানে সপ্তাহে দুদিন হাট বসে। বাকী দিনগুলোতে বিকেলের আড্ডা প্রিয় মানুষ যায় চা পান করে সময় পার করতে তেমনি একটি বাজারে নিয়মিত তিনি ঝালমুড়ি বিক্রি করে চলেছেন দীর্ঘদিন থেকে। মাঝে মধ্যে এলাকায় কোন খেলাধুলার অনুষ্ঠানেও বিক্রি করেন ঝালমুড়ি। এ সময় এমরানকে ও কখনো কখনো তাকে সহযোগিতা করত। আর এ ঝালমুড়ি বিক্রি করে যা পান তা থেকে সংসার চালান কোনমতে। ছেলেমেয়ের পড়ালেখার খরচ যোগাতে তিনি হিমশিম খান রীতিমতো।
স্থানীয় বৈরাগী বাজারে এ প্রতিবেদকের সাথে কথা হয় এমরানের বাবা বাবুল মিয়ার । তিনি বলেন- এমরান পড়ালেখায় ভাল হওয়ায় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী তাকে ৬ষ্ঠ শ্রেণি থেকেই বিনা বেতনে অধ্যয়নের সুযোগ করে দিয়েছেন। তাছাড়া অষ্টম শ্রেণিতে সে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করায় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী আলাদাভাবে তাকে যতœ নিতেন। ফ্রি কোচিং করাতেন। তাই অধিকাংশ খরচ তাকে বহন করতে হয়নি। এজন্য তিনি বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানান।

ছেলের এ সাফল্যে আনন্দাশ্রুতে ভাসছে তার গাল। পরক্ষণেই প্রশ্ন করেন- আমার দারিদ্রতা আমার ছেলের পথ চলার অন্তরায় হয়ে দাড়াবে না তো?

কথা হয় মেধাবী এমরান আহমদের সাথে। লাজুক প্রকৃতির এ ছেলেটি তার বাবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলে, এত কষ্টে বাবা সংসার চালালেও সবসময় তিনি আমাকে পড়ালেখায় উৎসাহ যোগাতেন। নিয়মিত আমার লেখাপড়ার খুজখবর নিতেন। যত রাত করে বাড়ি ফিরেন না কেন তিনি আমার সাথে কথা না বলে ঘুমাতেন না। বাবার কষ্ট আর উৎসাহ অনুপ্রেরণাই আমার এ সাফল্যের মূল চাবিকাটি। বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর প্রতি কৃতঞ্জতা জানাতে একটুও কার্পন্য করেনি সে। শুধু বিদ্যালয়ের বেতন মওকুফই নয় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী তাকে ফ্রি কোচিং দিয়েছেন জানিয়ে সে বলে আমি শিক্ষকমন্ডলীর ঋণ কখনও শোধ করতে পারব না।

সৈয়দ কুতুব জালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল করিম জানান, এমরান অত্যন্ত বিনয়ী ও মেধাবী ছাত্র। দারিদ্রতার মধ্যেও তার মাঝে ছিল ভাল ফল করার দৃঢ় প্রত্যয়। তাই সে শুধু বিদ্যালয়ের সুনামই বয়ে আনেনি, এলাকার ছাত্রছাত্রীদের জন্য সে এক উদাহরণ সৃষ্টি করেছে। প্রয়োজনীয় সহযোগিতা পেলে এমরান ভবিষ্যতে আরও ভাল ফল করবে বলে তিনি আশাবাদী।


দারিদ্রের নির্মম কষাঘাতে নিষ্পেষিত এমরান আহমদ ভবিষ্যতে একজন ডাক্তার হতে চায়। এ জন্য তার বাবা বাবুল মিয়া এলাকার বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×