somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার হাত পা বাঁধা, কিন্তু আমি স্বাধীন! !!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েকদিন আগে মতিঝিলে জামায়াত-শিবির সমাবেশ করার অনুমতি চেয়েছিল এবং আমদের ডিএমপি তা দিয়ে দিল! কিন্তু কিভাবে? এই ঝামেলাকারীদের বিশ্বাস করল কেমনে? আমার কাছে এটা এখনো রহস্যময়। কিন্তু কথা হচ্ছে, তারা সমাবেশ করেছে এবং সফল হয়েছে (তাদের ভাষায়)। অবশ্য গণমাধ্যম ফলাও করে ছেপেছে এই কাহিনী। তবে প্রেক্ষাপট ছিল ভিন্ন। গণমাধ্যম সমাবেশের কারনে জনসাধারনের দুর্ভোগের কথা বেশি করে গুরুত্ব দিয়েছিল। অনেককেই বলতে শুনেছি, তাদের বিরক্তির ভাব প্রকাশ করতে দেখেছি, ক্ষোভও নেহায়েত কম ছিল না!
এখন যা হচ্ছে, সারা বাংলাদেশের আনাছে-কানাছে সবাই জানে। দাবী -ফাঁসী চাই। কার? কাদের মোল্লা'র। কারন -সে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত। কিন্তু সাজাটা আমাদের পছন্দ হয়নি। আমরা চেয়েছিলাম ফাঁসী। আমরা গনজমায়েত হয়েছি -একটাই আমাদের চাওয়া। কাদের মোল্লা'র ফাঁসী। দাবীর প্রেক্ষিতে -সে রায় আবার বিবেচিত হবে যেটা আমাদের ট্রাইব্যুনাল দিয়েছে।
এই দাবী আদায় তো আমাদের করতেই হবে! যে করে হোক আমরা আদায় করব। না হলে রাস্তা ছাড়ব না। ঠাই বসে থাকব। একটা গাড়িও শাহবাগ দিয়ে যেতে পারবে না। জনগন পারলে আকাশ পথে যাবে। আমাদের কি তাতে! এটা তাদের ব্যাপার। রাস্তা আটকে দিলাম তো দিলামই! !!!
শাহবাগ - ভালোই জায়গা। প্রজম্ম স্কয়ার। জব্বর নাম! !!! আমরা সেখানেই সমবেত হয়েছি -ব্লগার, সাহিত্যিক ও সুশীল সমাজ। কি নেই তাতে? ১০ বছরের ছোট ছেলে থেকে ৭০ বছরের বৃদ্ধ। আমাদের কে সরাসরি টেলিভিশন এ দেখাচ্ছে। মজাও পাচ্ছি! !!! তাই নয় কি! !!! যদি তাই না হয়ে থাকে তাহলে আমরা রাস্তা আটকে রাখব কেন? রাস্তা তো আমাদেরই! যুদ্ধ করে জয় করেছি। আমাদের আটকাবে কে?
আরে ব্যাটা, মিডিয়া -কিছু তো অন্তত লিখবি। আমাদের ব্যাপারে লিখতেছিস -ভাল কথা। রাস্তা অবরোধ করে রাখাতে যে মারাত্নক অসুবিধা জনগন পোহাচ্ছে, তাতে কি তোদের ভ্রূক্ষেপ নেই? কই সুশীল সমাজ? আমিও বা কোথায় আছি! যা খাওয়াচ্ছে তাই খাচ্ছি! ২০ মিনিটের পথ পাড়ি দিলাম ৩ ঘন্টায়! কি বেরসিক একটা কথা কইলাম! হা হা হা।
লেখার শুরুতে জামায়াত শিবিরের কথা বলেছিলাম। খুব খারাপ! চরম খারাপ! যুদ্ধের সময় এই ছেলেগুলো কি না করেছিল? খুন, ধর্ষন আরও কতকি! তাদের নেতা করা মানে তারা করা! এইতো যুক্তি। তাদের কারনে ওইদিন আমরা শান্তিতে রাস্তায় চলতে পারিনি। অফিসে যেতে পারিনি যথাসময়ে। বসের হালকা বকুনিও খেলাম। মারাত্নক জিদ ছিল সেদিন।
আজকেও সেরকম কিছু একটা আমার মধ্যে জেগে উঠতেছে। মাগার রাস্তায় সমাবেশ করার অনুমতি কই পাইলি? রাস্তা তো তোদের জন্য বরাদ্দ দেয়া না। এটা জনগনের চলাচলের জন্য। যথাসময়ে অফিস করে বেঁচে থাকার জন্য (বসের বকুনি না খেয়ে)। দয়া করে আমাদের বাঁচতে দে। অনেক বিশেষজ্ঞ আইনজীবী আছে, তাদের সাথে পরামর্শ করে বিচারের রায় পরিবর্তন করার কোন সুযোগ থাকলে কাজে লাগা। তবুও রাস্তা ছাড়। শান্তিতে বাসায় যেতে চাই। পরের দিন অফিস করার শক্তি জোগায়। মাফ চাই। মাফ! !!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×