বর্তমানে পরিস্থিতিটা এমন হয়েছে আওয়ামী লীগ না করলে দেশের ১৬ কোটি মানুষই স্বাধীনতাবিরোধী, রাজাকার৷ তিনি যদি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, এমনকি মুক্তিযুদ্ধের উপ-সেনাপ্রধানও হন তিনি রাজাকার৷ দেশটাকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত!
অন্যদিকে, আওয়ামী লীগ করলে মুক্তিযুদ্ধকালীন স্বীকৃত রাজাকারও মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হয়ে যায়! এমকি সে যদি রাজাকার বা শান্তি বাহিনীর প্রধানও হয়, তবুও সে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি৷
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নিয়ে যাওয়া সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলের বিরোধীতা করায় এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সংবিধান প্রণেতা ডঃ কামাল হোসেন এবং আমীর-উল ইসলাম স্বাধীনতাবিরোধীদের সাথে হাত মিলিয়েছেন! কি বলব! এই বিলের বিরোধীতা তো দেশের সব সচেতন মানুষই করছে৷ তাহলে দেশের বেশিরভাগ মানুষই স্বাধীনতাবিরোধী!
মুক্তিযুদ্ধ নিয়ে যেন কিছু মানুষ তামাশা শুরু করেছে৷ দেশ হল তাদের কাছে চারণভূমি৷ আর দেশের মানুষ যেন তাদের কাছে কিছু অসহায় গৃহপালিত জীবজন্তু যাদেরকে যা বলা হয় বা যা করতে বলা তা বাধ্য হয়ে করতে হয়৷ না হলে জোর করে নাকে দড়ি বেঁধে করতে বাধ্য করা হয়৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




