বিজিবির পূর্ণ নাম হল বর্ডার গার্ড বাংলাদেশ৷ আরও সহজে বাংলায় বললে বোঝায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী৷ তার মানে এই বাহিনীর কাজ হল সীমান্ত প্রহরা দেওয়া৷
২২ জেলায় মোট ৫৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়াও পাঁচ জেলায় চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বিজিবির সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
যদি দেশের কোন স্থানে সাময়িক দুর্যোগ দেখা দেয় সেক্ষেত্রে বিজিবি সহযোগিতার জন্য এগিয়ে আসতে পারে৷ তবে সেক্ষেত্রে রিজার্ভ কিছু বিজিবি সদস্য সহযোগিতা করলেও সীমান্তে কোন প্রভাব পড়ার সম্ভাবনা থাকে না৷ কিন্তু এত বিপুল পরিমাণ বিজিবি সদস্য যদি অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় তাহলে সীমান্ত অরক্ষিত হয়ে যাবে নিশ্চিতভাবে৷
এদিকে বিএনপি নেত্রী ঘোষণা দিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে৷ তার মানে খুব শীঘ্র এসব বিজিবি সদস্যের সীমান্তে ফিরে যাওয়ার সম্ভাবনা কম যদি সরকার উক্ত নেত্রীর দাবি আদায় না করে৷
এ অবস্থায় কত দিন আমাদের সীমান্ত এভাবে অরক্ষিত রাখতে হবে? আর এই বিজিবি জওয়ানদের মোতায়েনের বিপুল খরচ সরকার কিভাবে মিটাবে? এভাবে কতদিন দেশের ক্ষতি করে ক্ষমতায় থাকতে হবে? বিএনপি নেত্রীও হয়ত ক্ষমতার জন্য এসব করছে৷ তবে সরকার যেভাবে গায়ের জোরে ক্ষমতায় আছে এটাও নির্লজ্জ ও দেশপ্রেমের ছিটেফোঁটাও না থাকার প্রমাণ৷
আমরা চাই দেশ ও জনগণের কথা চিন্তা করে হলেও ক্ষমতা আঁকড়ে না থেকে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে একটা শান্তিপূর্ণ সমাধানে আসুক৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


